এক্সপ্লোর

Shah Rukh-Deepika: প্রতারণার অভিযোগ! শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের নামে মামলা দায়ের

Shah Rukh Khan-Deepika Padukone: শোনা যাচ্ছে, ভরতপুর নিবাসী কীর্তি সিংহ একটি বিশেষ কোম্পানির একটি গাড়ি কিনেছিলেন। ওই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন আর শাহরুখ খান।

কলকাতা: বিপাকে শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দুই অভিনেতা অভিনেত্রী সহ ৬ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর (FIR)। মথুরা গেটে অভিযোগ দায়ের করা হয়েছে অভিনেতা ও অভিনেত্রীর নামে। ভরতপুর নিবাসী কীর্তি সিংহ এই এফআইআর দায়ের করেছেন বলেই জানা যাচ্ছে। সমস্যা শুরু একটি গাড়ি নিয়ে। শোনা যাচ্ছে, ভরতপুর নিবাসী কীর্তি সিংহ একটি বিশেষ কোম্পানির একটি গাড়ি কিনেছিলেন। ওই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন আর শাহরুখ খান। আর সেই কারণেই দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

গাড়িতে 'প্রযুক্তিগত ত্রুটি', ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের নামে মামলা দায়ের

ঠিক কী ঘটেছে যে মামলা দায়ের হল বলিউডের ২ তারকার নামে? জানা যাচ্ছে, অভিযোগকারী কীর্তি সিংহ যে ব্র্যান্ডের গাড়ি কিনেছেন, সেই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান। কিন্তু গাড়িটি কেনার পরেই বিপাকে পড়েন কীর্তি সিংহ। গাড়িতে প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়। এই বিষয়ে তিনি ওই কোম্পানিতে অভিযোগ জানান। কিন্তু কোম্পানি কোনোরকম সাহায্য করেনি বলেই অভিযোগ। উল্টে তাঁরা বারে বারে আশ্বাস দিতে থাকেন যে ব্যবহার করতে করতে গাড়িটি ঠিক হয়ে যাবে। কিন্তু আদৌ তা হয়নি। উপযুক্ত ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, কোম্পানি বারে বারে প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ এড়িয়ে যেতে চেয়েছে। এর ফলে, একরকম মরিয়া হয়েই, সিজেএম কোর্টে এই প্রতারণার অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী। তাঁর অভিযোগ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন সহ আরও ৬ জনের বিরুদ্ধে। কীর্তি সিংহের দাবি, তিনি বিষয়টাকে ভালভাবেই মিটিয়ে নিতে চেয়েছিলেন, সেই কারণেই কোম্পানির কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু কোনও সাহায্য করেনি কোম্পানি।

কীর্তি সিংহ আরও দাবি করেন, তিনি শাহরুখ ও দীপিকার বিজ্ঞাপন দেখে আকর্ষিত হয়েই ওই গাড়িটি কিনেছিলেন। ফলে গাড়িতে প্রযুক্তিগত ত্রুটি থাকলে দায় বর্তায় তাঁদের ওপরেও। গ্রাহকদের বিশ্বাসভঙ্গের অভিযোগেই দুই বলিউড তারকার নামে মামলা দায়ের করেছেন কীর্তি সিংহ। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত শাহরুখ খান বা দীপিকা পাড়ুকোনের টিমের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মামলায় তাঁদের কেন জড়ানো হল তা নিয়ে বেশ অবাক হচ্ছেন অনুরাগীরা। কিন্তু অভিযোগকারীর দাবি, এই ঘটনায় দায় বর্তায় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের ওপরেও। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget