এক্সপ্লোর

Vicky Kaushal: ভিকি কৌশলের 'ছাবা' -র প্রদর্শনী চলাকালীন দিল্লির প্রেক্ষাগৃহে আগুন, দর্শকদের মধ্যে আতঙ্ক

Vicky Kaushal News: দিল্লির সিলেক্ট সিটিওয়াক মলের পিভিআর সিনেমার পর্দার একটি কোণে বিকেল ৪:১৫ মিনিটে ‘ছাবা’ সিনেমার প্রদর্শনীর সময় আগুন ধরে যায়

কলকাতা: ভিকি কৌশলের (Vicky Kaushal) -এর নতুন ছবি 'ছাবা'-র স্ক্রিনিং হওয়ার সময় দিল্লির একটি প্রেক্ষাগৃহে বেনজির ঘটনা। যে ছবি দেখে দর্শকেরা ভেসেছেন আবেগে, সেই ছবির প্রদর্শনী চলাকালীনই বেনজির ঘটনা ঘটে গেল দিল্লির একটি পিভিআর সিনেমাহলে। বুধবার ছবি প্রদর্শনীর সময় দিল্লির একটি মলে পিভিআরে অগ্নিকাণ্ড ঘটে। আগুন ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ছ’টি দমকল পৌঁছোয় ঘটনাস্থলে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে প্রদর্শনী বন্ধ হয়ে যায়। 

দিল্লির সিলেক্ট সিটিওয়াক মলের পিভিআর সিনেমার পর্দার একটি কোণে বিকেল ৪:১৫ মিনিটে ‘ছাবা’ সিনেমার প্রদর্শনীর সময় আগুন ধরে যায়। দমকলের কাছে খবর পৌঁছয় ৫টা নাগাদ। যদিও দমকলকর্মীরা পৌঁছোনোর আগে প্রেক্ষাগৃহের ভিতরে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। সিলেক্ট সিটিওয়াক মলের এক মুখপাত্র ওই মাল্টিপ্লেক্সে ঘটে যাওয়া শর্ট সার্কিটের ঘটনার কথা স্বীকার করে নেন। তাঁদের পক্ষ থেকে বলা হয়, 'আমরা মাল্টিপ্লেক্স টিম এবং কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছি। কোনও প্রাণহানির মতো কোনও ঘটনা ঘটেনি এবং মলের মূল অংশের নিয়মিত কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।'

এক প্রত্যক্ষদর্শী জানান, সেই সময়ে তিনি প্রেক্ষাগৃহে সিনেমা দেখছিলেন। যখন প্রেক্ষাগৃহের লোক বুঝতে পারে যে ঘরের মধ্যে আগুন লেগেছে, তখন তাঁরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। যদিও সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তবে তখনই প্রেক্ষাগৃহের কর্মীরা চলে আসেন ও প্রেক্ষাগৃহ খালি করে দিতে বলেন। তবে খুব বড় অগ্নিকান্ড নয় বলেই জানা যাচ্ছে। অন্যদিকে, রিলিজের পর থেকেই ব্যাপক প্রশংসা পাচ্ছে ভিকি কৌশলের নতুন ছবি 'ছাবা'। এবার এই সিনেমাকেই কর-মুক্ত (ট্যাক্স ফ্রি) ঘোষণা করা হচ্ছে দুই রাজ্যে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ এবং গোয়াতে 'ছাবা' ট্যাক্স ফ্রি করা হয়েছে। ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবনের ভিত্তিতে তৈরি হয়েছে 'ছাবা'। নাম ভূমিকায় রয়েছে ভিকি কৌশল। এছাড়াও ছত্রপতি শম্ভাজি মহারাজের স্ত্রী'র চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে রয়েছে অক্ষয় খান্না। পর্দায় ভিকি কৌশলের অভিনয় দেখে মুগ্ধ দর্শকমহল। অন্যান্য অভিনেতারাও নিজেদের চরিত্রে যথাযথ অভিনয় করছেন, এমনই বলছেন দর্শকরা। ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে 'ছাবা'। আর তার জেরেই দুই রাজ্যে এই সিনেমাকে ট্যাক্স ফ্রি ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: Gene Hackman: রহস্যজনকভাবে মৃত্যু অস্কারজয়ী জিন হ্যাকম্যানের, বাড়ি থেকে উদ্ধার স্ত্রী ও পোষ্যের দেহ ও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget