এক্সপ্লোর

'Bagha Jatin' New Song: শহরের রাস্তায় বিশেষ ব্যবস্থা, মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির প্রথম গান 'এই দেশ আমার'

'Ei Desh Amar': গত ৯ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে 'বাঘা যতীন' ছবির টিজার। এদিন 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর (Dev Entertainment Ventures) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ছবির টিজার শেয়ার করা হয়।

কলকাতা: দুর্গাপুজোয় ফের বড়পর্দায় আসছেন দেব (Dev)। ১৯ অক্টোবর বাংলায় মুক্তি পাবে 'বাঘা যতীন' (Bagha Jatin)। ২০ অক্টোবর দেশজুড়ে হিন্দিতে মুক্তি পাবে এই ছবি। প্রচার শুরু হয়েছে জোর কদমে। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম গান। রূপম ইসলামের কণ্ঠে মুক্তি পেল 'এই দেশ আমার' (Ei Desh Amar)। শহরের বুকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হল। 

প্রকাশ্যে 'এই দেশ আমার' গান

পাঁচতারা হোটেল বা শপিং মলের শীতলতায় নয়, শহর কলকাতার রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে নিয়ে লঞ্চ করা হল 'বাঘা যতীন' ছবির প্রথম গান। অরুণ রায় পরিচালিত এই ছবিতে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেবকে। ছবির প্রথম প্রকাশিত এই গানে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল ছবির গোটা টিম। 

'এই দেশ আমার' গানটি শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। ব্রিটিশ শাসনের বেড়াজাল থেকে দেশকে স্বাধীন করানোর পিছনে কত সংগ্রামীর অক্লান্ত পরিশ্রম ছিল তা আমরা ইতিহাসের বইয়ে পড়েছি। তারই ঝলক চাক্ষুষ করা যাবে এই ছবির হাত ধরে। পুলিশের নজর থেকে বাঁচতে একাধিক ছদ্মবেশে থাকা, নিজের বাড়ি থেকে দূরে লুকিয়ে থাকা, লড়াইয়ের জন্য যুবক-যুবতীদের তৈরি করা, বিভিন্ন মুহূর্তের ঝলক মিলল এই গানে। ছবিতে ইন্দুবালার চরিত্রে দেখা যাবে সৃজা দত্তকে।

 

আরও পড়ুন: Top Entertainment News Today: প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবির প্রথম গান, বোনের বিয়েতে প্রিয়ঙ্কার উপস্থিতি নিয়ে জল্পনা, বিনোদনের সারাদিন

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে 'বাঘা যতীন' ছবির টিজার। এদিন 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর (Dev Entertainment Ventures) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ছবির টিজার শেয়ার করে লেখা হয়, 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সগৌরবে উপস্থাপন করছে 'বাঘা যতীন'-এর টিজার। বাঘা যতীন এক বঙ্গসন্তান যাঁর হুঙ্কারে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। সেই মহান বলিদান ও লড়াইয়ের বীরগাঁথা নিয়ে বড়পর্দায় আমরা আসছি ১৯ অক্টোবর।' 

দেব মানেই কোনও না কোনও নতুন প্রচেষ্টা। কিছুদিন আগেই তাঁকে দর্শক ব্যোমকেশ রূপে দেখেছেন বড়পর্দায়। এবার পুজোয় দর্শকের মনে স্থান করে নিতে আসছেন 'বাঘা যতীন' দেব। প্রকাশ্যে এসেছে টিজার। (Durga Puja 2023 Release)। এরপর শ্যুটিং চলছে তাঁর পরবর্তী ছবি 'প্রধান'-এর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget