এক্সপ্লোর

Sameer Wankhede transfer: মাদককাণ্ডে আরিয়ান খানের ক্লিনচিট পাওয়ার পরের দিনই মুম্বই থেকে বদলি করা হল সমীর ওয়াংখেড়েকে

মাদককাণ্ডে আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়ার ঠিক পরের দিন মুম্বই থেকে চেন্নাই বদলি করা হল এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে।

কলকাতা: ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে ইতিমধ্য়েই ক্লিনচিট পেয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চার্জশিটে উল্লেখ, আরিয়ানের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে এনসিবির বিরুদ্ধে। কাঠগড়ায় তৎকালীন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। যা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। এবার এই ঘটনার জেরেই মুম্বই থেকে চেন্নাই বদলি করা হল এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে। ট্যাক্সপেয়ার সার্ভিসে বদলি হলেন সমীর ওয়াংখেড়ে। দিল্লি থেকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি হলেন তিনি।

আরও পড়ুন Mannat Nameplate Removed: শাহরুখের মন্নত থেকে উধাও ২৫ লাখের নেমপ্লেট! কীভাবে?

এনসিবির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, শাহরুখ খানের ছেলে আরিয়ান ক্রুজ কর্ডেলিয়ায় মাদক কিনেছিলেন কিংবা মাদক পাচার করেছিলেন, এমন কোনও তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। আরিয়ান মাদক সেবন করেছিলেন কি না, সে তথ্যও মেলেনি! কারণ, ধরা পড়ার পরে তাঁর মেডিক্যাল টেস্টই করাননি এনসিবির তদন্তকারীরা। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান জানান, ১৪ জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে, ৬ জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন Debjani Chatterjee Exclusive: শাশ্বত চট্টোপাধ্য়ায়ের সঙ্গে অভিনয়, আমার জীবনের অন্য়তম সেরা পাওনা: দেবযানী চট্টোপাধ্য়ায়


আরিয়ান খানের গ্রেফতারির পরই NCP নেতা নবাব মালিক অভিযোগ করেন, শাহরুখ-পুত্রকে পরিকল্পনামাফিক ফাঁসানো হচ্ছে। এনসিবির তৎকালীন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ তোলেন তিনি। এই ইস্যুতে রাজনৈতিক তরজায় সরগরম হয়ে ওঠে বাণিজ্য নগরী।

মুম্বইয়ের কর্ডেলিয়া প্রমোদতরীতে হানা দিয়ে মাদক-যোগের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছিল এনসিবি। ধৃতদের মধ্যে ছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান। মাদককাণ্ডে ২৭ দিন জেলে থাকতে হয়েছিল আরিয়ানকে। মাদক-সিন্ডিকেট এবং বিদেশি মাদক পাচারকারীদের যোগসূত্রের অভিযোগে NDPS আইনের ৩৭ ও ২৭ নম্বর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এনসিবি। একাধিকবার জামিন খারিজ হয় শাহরুখ খানের বড় ছেলের। পরবর্তী সময়ে জামিন মঞ্জুর হয়। ও অবশেষে ক্লিনচিটও পান আরিয়ান খান।

 

সেরা শিরোনাম

Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget