এক্সপ্লোর

'Gadar 2' Re-Release: প্রথম বর্ষপূর্তিতে পর্দায় ফিরছে তারা-সাকিনা জুটি, বধির দর্শকদের জন্য 'গদর ২'র বিশেষ স্ক্রিনিং!

'Gadar 2': জি স্টুডিওস ও ইন্ডিয়া সাইনিং হ্যান্ডসের যৌথ উদ্যোগে পুনরায় প্রেক্ষাগৃহে আসছে সানি-আমিশার 'গদর ২'। ছবি মুক্তির প্রথম বর্ষপূর্তিতে স্বাভাবিকভাবেই আনন্দের ঘোষণা এটি।

নয়াদিল্লি: ২০২৩ সালে মুক্তি পায় 'গদর ২' (Gadar 2)। ফের পর্দায় স্মৃতি উস্কে জুটি বাঁধেন সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel)। মুক্তির প্রথম বর্ষপূর্তিতে এক দারুণ ঘোষণা করা হল নির্মাতাদের তরফে। পুনরায় এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে (re-release), তবে রয়েছে বিশেষ চমক। ওই যেমন কথায় বলে, 'with a twist'। 

পুনরায় পর্দায় মুক্তি পাচ্ছে 'গদর ২', থাকছে বিশেষ চমক

জি স্টুডিওস ও ইন্ডিয়া সাইনিং হ্যান্ডসের যৌথ উদ্যোগে পুনরায় প্রেক্ষাগৃহে আসছে সানি-আমিশার 'গদর ২'। ছবি মুক্তির প্রথম বর্ষপূর্তিতে স্বাভাবিকভাবেই আনন্দের ঘোষণা এটি। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করে এই ছবি গত বছর এবং সর্বকালের সেরা ব্যবসা করা হিন্দি ছবিগুলির অন্যতম হয়ে ওঠে 'গদর'। সেই ছবিই আবার ফিরছে রুপোলি পর্দায়।

তবে এবার এক দারুণ পদক্ষেপ নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। সিনেমা দেখার, বোঝার, উপভোগ করার অধিকার সকলের আছে। আর সেই কথা মাথায় রেখেই, এবার 'গদর ২' দেখানো হবে 'ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ' ব্যাখ্যা সমেত দেখানো হবে যাতে বধির দর্শকের এই সিনেমা বুঝতে সুবিধা হয়। দেশজুড়ে বাছাই করা পিভিআর সিনেমাসে এই প্রদর্শনী হবে, জি স্টুডিওস এমন উদ্যোগ নিতে পেরে আপ্লুত। বিশেষভাবে সক্ষম দর্শকের কাছে পৌঁছতে পারা যাবে ভেবে উচ্ছ্বসিত সংস্থা। যখন  মুম্বইয়ের সংস্থা 'ইন্ডিয়ান সাইনিং হ্যান্ডস'-এর তরফে এই প্রস্তাব পেশ করা হয় জি স্টুডিওসের কাছে, তাঁরা রীতিমতো আনন্দ প্রকাশ করেন। এই সংস্থার প্রতিষ্ঠাতা শ্রী অলোক কেজরিওয়াল নিজেও বধির, এবং এই সংস্থা তিনি তৈরি করেছেন বিশেষভাবে সক্ষম মানুষদের সাহায্যার্থে। সাইন ল্যাঙ্গুয়েজ সমেত 'গদর ২' ছবি পুনরায় দেশজুড়ে মুক্তি পাবে আগামীকাল, রবিবার, ৪ অগাস্ট। 

আরও পড়ুন: Yamini Krishnamurthi Demise: থামল ঘুঙুরের ঝঙ্কার, প্রয়াত পদ্ম পুরস্কার প্রাপ্ত ভরতনাট্যম শিল্পী যামিনী কৃষ্ণমূর্তি!

পরিচালক অনিল শর্মা 'গদর ২' ছবিতে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে এসেছে এই ছবিতে। ট্রেলারেই স্পষ্ট ছিল যে ছবিতে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সের দেখা মিলতে চলেছে। 'গদর : এক প্রেম কথা' বক্স অফিসে চূড়ান্ত সাফল্য লাভ করেছিল। ২০০১ সালে মুক্তি প্রাপ্ত এই ছবি সেই সময়েই প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই ধারা অব্যাহত ছিল ২০২৩ সালেও। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget