এক্সপ্লোর

Yamini Krishnamurthi Demise: থামল ঘুঙুরের ঝঙ্কার, প্রয়াত পদ্ম পুরস্কার প্রাপ্ত ভরতনাট্যম শিল্পী যামিনী কৃষ্ণমূর্তি!

Classical Dancer Death: থামল ঘুঙুরের ঝঙ্কার। প্রয়াত ভরতনাট্যম শিল্পী যামিনী কৃষ্ণমূর্তি। বয়স হয়েছিল ৮৪। একাধিক শারীরিক সমস্যা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে।

নয়াদিল্লি: প্রয়াত ভারতীয় নৃত্যশিল্পী মুঙ্গারা যামিনী কৃষ্ণমূর্তি (Mungara Yamini Krishnamurthi)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পদ্ম পুরস্কার প্রাপ্ত শাস্ত্রীয় নৃত্যশিল্পী  (Classical Dancer) ভুগছিলেন একাধিক বার্ধক্যজনিত সমস্যায়। ভর্তি ছিলেন দিল্লির অ্যাপোলো হাসপাতালে। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অবশেষে থামল ঘুঙুরের ঝঙ্কার। (Yamini Krishnamurthi Demise)

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি, বয়স হয়েছিল ৮৪

থামল ঘুঙুরের ঝঙ্কার। প্রয়াত ভরতনাট্যম শিল্পী যামিনী কৃষ্ণমূর্তি। বয়স হয়েছিল ৮৪। একাধিক শারীরিক সমস্যা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। এএনআই সূত্রে খবর, মাল্টি-ডিসিপ্লিনারি টিম দ্বারা চিকিৎসা হওয়া সত্ত্বেও, শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

১৯৪০ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন যামিনী কৃষ্ণমূর্তি যিনি একজন প্রখ্যাত ভরতনাট্যম ও কুচিপুড়ি নৃত্যশিল্পী। অন্ধ্রপ্রদেশের চিতোর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৭ সালে রুক্মিণী দেবী অরুন্দালের 'কলাক্ষেত্র' বিদ্যালয়ে শিক্ষাগ্রহণের পর নাচের জগতে আত্মপ্রকাশ করেন যামিনী দেবী। এছাড়া কুচিপুড়ি নাচের ঘরানায়ও তালিম নিয়েছেন তিনি, একাধিক প্রখ্যাত গুরুর অধীনে। প্রকৃতপক্ষে, শাস্ত্রীয় শিল্পকলা এবং বিশেষ করে কুচিপুড়ির প্রতি, যা সেই সময়ে অন্ধ্রপ্রদেশ থেকে একটি জনপ্রিয় নৃত্যশৈলী হিসাবে আবির্ভূত হতে শুরু করেছিল আগ্রহের নবায়নে তাঁর অবদান অপরিসীম। এছাড়াও তিনি তালিম নিয়েছিলেন ওডিশি নাচের ঘরানাতেও। তিনি সঙ্গীতচর্চা ও বীণা বাজানো শেখেন। একাধিক শিল্পের প্রতি আগ্রহ থাকলেও তিনি বিশেষ নজর দিয়েছিলেন ভরতনাট্যম ও কুচিপুড়িতেই। 

 

আরও পড়ুন: New Serial Update: পারিবারিক বন্ধন-সম্পর্ক-দায়িত্বের টানাপোড়েনে নতুন গল্প, আসছে 'বসু পরিবার'

দেশে ও বিদেশে বিপুল খ্যাতি অর্জনের পর, এবং শাস্ত্রীয় শিল্পকে নতুন স্থানে পৌঁছে দেওয়ার পর নিজে একটি নাচের স্কুল খোলেন তিনি। দিল্লিতে ১৯৯০ সাল থেকে 'যামিনী স্কুল অফ ডান্স'-এর পথচলা শুরু হয়। ১৯৬৮ সালে 'পদ্মশ্রী', ১৯৭৭ সালে 'সঙ্গীত নাটক আকাদেমী অ্যাওয়ার্ড', ২০০১ সালে 'পদ্ম ভূষণ' পুরস্কারে সম্মানিত হন তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget