এক্সপ্লোর

'Gadar 2' Update: ৮০ শতাংশ শ্যুটিং সারা, আসছে সানি-আমিশার 'গদর ২'

'Gadar 2' Update: এই ছবি সেই সময়ে ৭৬৮.৮ মিলিয়ন টাকার ব্যবসা করে। ছবির বাজেট ছিল ১৯০ মিলিয়ন। নব্বইয়ের দশকে 'হাম আপকে হ্যায় কৌন...' ছবির পর 'গদর' ছিল সর্বোচ্চ ব্যবসার তালিকায় দ্বিতীয় স্থানে।

নয়াদিল্লি: ২০০১ সালে মুক্তি পায় 'গদর: এক প্রেমকথা' ('Gadar: Ek Prem Katha')। সুপারহিট হয় ছবিটি। এবার তার দ্বিতীয় ভাগ মুক্তির অপেক্ষায়। 'গদর ২' ('Gadar 2') ছবির ৮০ শতাংশ শ্যুটিং শেষ হল। এই ছবিতেও মূল চরিত্রে ফের ফিরতে চলেছেন সানি দেওল ও আমিশা পটেল (Sunny Deol and Ameesha Patel)।

শ্যুটিং শেষের মুখে 'গদর ২' ছবির

ফিল্ম ক্রিটিক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির খবর শেয়ার করেছেন। সিক্যুয়েলের সেটের একটি ছবিও শেয়ার করেছেন। সেখানে সানি দেওলকে শিখ পাগড়ি পরে দেখা যাচ্ছে এবং আমিশাকে মাথায় ওড়না দিয়ে দেখা যাচ্ছে।

ছবির লখনউ শিডিউলের শ্যুটিং শেষ। ছবির পরিচালনার দায়িত্বে অনিল শর্মা। ঘোষণা অনুযায়ী, জি স্টুডিওজ প্রযোজনা করছে এই ছবির। 'গদর' ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিও অনিল শর্মাই পরিচালনা করেছিলেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

এক ঝলকে 'গদর: এক প্রেমকথা'

অভিনেতা ও রাজনীতিক সানি দেওল 'গদর: এক প্রেমকথা' ছবিতে তারা সিংহের চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৪৭ সালের ভারত ভাগের সময়ে সাকিনার চরিত্রে আমিশা পটেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। সুখের সংসারে সমস্যা তৈরি হয় যখন সাকিনার বাবা তাঁকে পাকিস্তানে ফিরে আসতে জোর করে। 

বিতর্ক ও সমালোচনার ঝড় উঠলেও এই ছবি সেই সময়ে ৭৬৮.৮ মিলিয়ন টাকার ব্যবসা করে। ছবির বাজেট ছিল ১৯০ মিলিয়ন। নব্বইয়ের দশকে 'হাম আপকে হ্যায় কৌন...' ছবির পর 'গদর' ছিল সর্বোচ্চ ব্যবসার তালিকায় দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন: Bharti Singh: সদ্যোজাতকে কোলে নিয়ে প্রথম ছবি পোস্ট 'নতুন মা' ভারতী সিংহের

'গদর' শিথিলভাবে বুটা সিংহ, ব্রিটিশ সেনাবাহিনীর একজন প্রাক্তন শিখ সৈনিকের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লর্ড মাউন্টব্যাটনের অধীনে কাজ করেছিলেন। ভারত বিভাগের সময় একজন মুসলিম মেয়েকে উদ্ধার করে তাঁকে বিয়ে করার কথাও একাধিক নথিতে উল্লেখিত আছে।

তবে শোনা যায়, যখন সেই মেয়েটিকে পাকিস্তানে পাঠানো হয় এবং পারিবারিক চাপের কারণে সে পিছিয়ে যায়, বুটা সিংহ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তবে 'গদর ২' কোন গল্প নিয়ে আসতে দেখতে দর্শকদের অপেক্ষা করতেই হবে।

সেরা শিরোনাম

Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
Srijla Guha: পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
Rajpal Yadav: 'ঔদ্ধত্য দেখানোর জায়গা এটা নয়, আপনার আসল জায়গা জেল', আদালতের ভর্ৎসনার মুখে রাজপাল যাদব
'ঔদ্ধত্য দেখানোর জায়গা এটা নয়, আপনার আসল জায়গা জেল', আদালতের ভর্ৎসনার মুখে রাজপাল যাদব

ভিডিও

Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget