এক্সপ্লোর

'Game Changer' New Song: জন্মদিনে অনুরাগীদের 'রিটার্ন গিফট' রাম চরণের, মুক্তি পেল কিয়ারার সঙ্গে গান 'জারাগন্দি'

Ram Charan Birthday: রাম চরণের জন্মদিন উপলক্ষ্যে তাঁর অভিনীত ব্লকবাস্টার ছবি 'মগধীরা' পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজ। এস এস রাজামৌলি পরিচালিত এই অ্যাকশন থ্রিলার আসলে মুক্তি পায় ২০০৯ সালে।

নয়াদিল্লি: ২৭ মার্চ, ৩৯ পূর্ণ করলেন দক্ষিণের তারকা অভিনেতা রাম চরণ (Ram Charan Birthday)। অভিনেতা নিজের জন্মদিনে অনুরাগীদের জন্য ব্যবস্থা করে রেখেছিলেন 'পারফেক্ট রিটার্ন গিফট'-এর। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাম চরণ ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'গেম চেঞ্জার' (Game Changer)। সেই ছবির প্রথম গান 'জারাগন্দি' (Jaragandi) মুক্তি পেল। এক কথায় এটি নাচের গান, নিখুঁতভাবে যাতে কণ্ঠ দিয়েছেন দালের মেহন্দি। এই গানের ঝলক পোস্ট করে সহ-অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা। 

রাম চরণের জন্মদিনে প্রকাশ্যে এল নতুন ছবির প্রথম গান

কিছু গান হয় যার উচ্ছ্বসিত 'মিউজিক বিট' শুনলেই ইচ্ছা করে নাচের তালে পা মেলাতে। 'গেম চেঞ্জার' ছবির 'জারাগন্দি' এককথায় তেমনই একটি গান। দালের মেহন্দির সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান। তার সঙ্গে ঝলমলে রঙিন পোশাকে রাম চরণ ও কিয়ারা আডবাণির 'ডান্স মুভস' দেখে চোখ সরাতে পারবেন না। গানের কোরিওগ্রাফি করেছেন প্রভু দেবা। এদিন একাধিক ভাষায় গানটি মুক্তি পেয়েছে তবে কেবলমাত্র লিরিক্যাল সংস্করণ। 

দক্ষিণের 'মেগা পাওয়ারস্টার' রাম চরণের জন্মদিন উপলক্ষ্যে তাঁর অভিনীত ব্লকবাস্টার ছবি 'মগধীরা' পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজ। এস এস রাজামৌলি পরিচালিত এই অ্যাকশন থ্রিলার আসলে মুক্তি পায় ২০০৯ সালে। রাতারাতি ইন্ডাস্ট্রিতে প্রথম সারির তারকা হয়ে ওঠেন তিনি এই ছবির হাত ধরে। এবার ১৫ বছর পর, 'মগধীরা' পুনরায় প্রেক্ষাগৃহে প্রদর্শনের সঙ্গে সঙ্গে 'গেম চেঞ্জার'-এর নতুন ও প্রথম গান 'জারাগান্দি'র স্ক্রিনিংও করে। বহু প্রতীক্ষিত এই ছবির কয়েক ঝলক দেখতে পান উত্তেজিত দর্শক।

এই গানের একটি ছবি পোস্ট করে রাম চরণকে শুভেচ্ছা জানান কিয়ারা আডবাণী। তিনি লেখেন, 'শুভ জন্মদিন আমার প্রিয়তম আরসি!! এই হল আমাদের মেগা মাস ব্লাস্ট... উদযাপন তাহলে শুরু হোক!'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

অনুরাগীরা একদিকে যেমন এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায়, সেখানে এই ছবির মুক্তি একাধিকবার পিছিয়ে গিয়েছে। অবশেষে ২০২৪ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এস শঙ্কর পরিচালিত এই ছবির হাত ধরে ফের পর্দায় জুটি বাঁধবেন কিয়ারা ও রাম চরণ। তাঁদের একসঙ্গে ২০১৯ সালের 'বিনায় বিধেয় রাম' ছবিতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: Pari Moni at Kolkata: কলকাতায় এলেন পরীমণি, সোহম-মধুমিতার সঙ্গে শ্যুটিং শুরু হল 'ফেলু বক্সী'-র

সূত্রের খবর, 'গেম চেঞ্জার' ছবিতে আইএএস অফিসারের চরিত্রে দেখা যাবে রাম চরণকে, যাঁর নাম হয়েছে রাম নন্দন। এছাড়াও তাঁর দ্বৈত চরিত্র রয়েছে বলে খবর সূত্রের।  রাম নন্দন ও তাঁর বাবা, দুই চরিত্রেই দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, ছবির মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে বারবার পরিচালকের অন্যান্য কাজের জন্য।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget