এক্সপ্লোর

Gangubai Kathiawadi Twitter Review: ভাল নাকি খারাপ? 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' দেখে কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?

'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে আলিয়া ভট্ট ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজ প্রমুখ অভিনেতারা। দর্শকদের কেমন লাগল এই ছবি?

মুম্বই: আজই সিনেমা হলে মুক্তি পেয়েছে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর বহু প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। করোনা পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরে স্থগিত ছিল এই ছবির মুক্তি। অবশেষে সিনেমা হলে গিয়ে দর্শক ছবিটি দেখতে পাচ্ছেন। লেখক হুসেন জায়দির বই 'মাফিয়া কুইনস অফ মুম্বই'-এর একটি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। ছবি মুক্তির আগেই অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যায়। আজ দেশের নানা প্রান্তে সিনেমা হলে এই ছবির দর্শক সংখ্যা ছিল চোখে পড়ার মতো। দর্শকেরা প্রথমদিনই ছবি দেখে এসে কী প্রতিক্রিয়া দিচ্ছেন নেট দুনিয়ায়?

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন দর্শকেরা। জানিয়েছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' কেমন লেগেছে তাঁদের। কোনও নেট নাগরিক প্রতিক্রিয়া হিসেবে লিখেছেন, 'আমি নিশ্চিত, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' সমস্ত বলিউড ছবির রেকর্ড ভেঙে দেবে। এখন শুধু বক্স অফিস কালেকশন জানার অপেক্ষা। আর 'গাঙ্গুবাঈ'-এর চরিত্রে আলিয়া ভট্টের অভিনয় দেখে প্রশংসা না করে পারছি না। অসাধারণ পারফরম্যান্স আলিয়া ভট্টের।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'একেবারে সঞ্জয়লীলা বনশালীর নিজের ঘরানার ছবি এটি। অত্যন্ত সুন্দভাবে সমস্ত কিছু দেখানো হয়েছে। দেখতে খুবই ভালো লেগেছে। আলিয়া ভট্টকে এভাবে আগে কখনও দেখিনি। ওঁর চোখদুটোই সমস্ত অভিনয় করে দিয়েছে। অসাধারণ আলিয়া ভট্ট।'

আরও পড়ুন - Gangubai Kathiawadi: কে এই 'গাঙ্গুবাঈ'? কী তাঁর জীবনের আসল গল্প?

'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' দেখে অত্যন্ত খুশি আর এক নেট নাগরিক আলিয়া ভট্টকে সুপারস্টার তকমা দিয়েছেন। তিনি আবার প্রতিক্রিয়ায় লিখেছেন, 'সিনেমা হলে বসে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' দেখছি। সিনেমা হল সম্পূর্ণ ভর্তি। মুখ্য চরিত্রে অভিনয় করা কোনও মহিলার জন্য এত উত্তেজনা আগে কখনও দেখিনি। দীর্ঘদিন বাদে অসাধারণ একটি নারী চরিত্রের ছবি দেখলাম। এই মুহূর্ত থেকে আলি ভট্ট নিশ্চিত আরও অনেক দর্শকের মনে গেঁথে থাকবেন।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'পরিচালককে একটু বিশেষ ক্রেডিট দিতেই হচ্ছে অসাধারণ বিষয়বস্তু। আলিয়া ভট্টের অসাধারণ অভিনয়।'

প্রসঙ্গত, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে আলিয়া ভট্ট ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজ প্রমুখ অভিনেতারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget