এক্সপ্লোর

অ্যাকশন থ্রিলার ‘জন উইক থ্রি’: প্রথমবার দেখুন টিভিতে, কখন, কোন চ্যানেলে, জানতে পড়ুন

জন উইক থ্রি-র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিয়ানু রিভস। আগের দুটি পর্বেও প্রধান চরিত্রে ছিলেন তিনি। তৃতীয় পর্বে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকেসকস, কেট ডিলন, ল্যান্স রেডিক, অ্যাঞ্জেলিকা হিউস্টনের মতো আরও একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।

কলকাতা: ছয় বছর আগে, ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘জন উইক’। ২০১৭ সালে মুক্তি পায় সিক্যুয়েল ‘জন উইক: চ্যাপ্টার ২’। আর গত বছর মুক্তি পেয়েছিল এই সিরিজের তৃতীয় সিনেমা ‘জন উইক: চ্যাপ্টার থ্রি’। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল এই অ্যাকশন থ্রিলার। এবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে ‘জন উইক থ্রি’। লকডাউনে বাড়িতে বসেই দেখে নিতে পারবেন সিনেমাটি। আগামীকাল অর্থাৎ ১২ এপ্রিল স্টার মুভিজ চ্যানেলে প্রথমবার সম্প্রচারিত হবে। দুপুর ১টা ও রাত ৯টা – মোট দুবার দেখা যাবে সিনেমাটি। এছাড়া রবিবার স্টার মুভিজে বিকেল ৫টায় ‘জন উইক’ ও সন্ধ্যা ৭টায় ‘জন উইক টু’-ও দেখানো হবে। জন উইক থ্রি-র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিয়ানু রিভস। আগের দুটি পর্বেও প্রধান চরিত্রে ছিলেন তিনি। তৃতীয় পর্বে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকেসকস, কেট ডিলন, ল্যান্স রেডিক, অ্যাঞ্জেলিকা হিউস্টনের মতো আরও একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। সিনেমাতে সোফিয়া চরিত্রে রয়েছেন হ্যালি বেরি। শুটিং করতে গিয়ে পাঁজর ভেঙে ফেলেছিলেন তিনি। পরে তিনি বলেছিলেন, এই আঘাত তাঁর কাছে ‘ব্যাজ অব অনার’-এর মতো। হ্যালি জানান, ঘণ্টার পর ঘণ্টা স্টান্ট অনুশীলন করতে হতো তাঁকে। জানিয়েছিলেন, যে সিনেমাতে কিয়ানু রিভসের মতো অভিনেতা তাঁর সহশিল্পী, সেখানে পরিশ্রমের কোনও বিকল্প নেই। হ্যালি এ-ও জানিয়েছিলেন যে, রিভসের সঙ্গে কাজ করতে হবে ভেবে শুরুতে বেশ ঘাবড়ে গিয়েছিলেন তিনি। হ্যালি বলেছিলেন, ‘রিভসের সঙ্গে কাজ করব, ব্যাপারটা রোমাঞ্চকর। কিন্তু প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম। কেননা, অভিনেতা হিসেবে ও অনেক বড় মাপের। চেষ্টা করছিলাম কীভাবে ওর কাছাকাছি ভালো কাজ করা যায়। আসলে আমি রিভসকে হতাশ করতে চাইনি।’ প্রথম ও দ্বিতীয় পর্বের মতোই গতিশীল অ্যাকশন দৃশ্য রয়েছে ‘জন উইক: চ্যাপ্টার ৩’-তে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget