এক্সপ্লোর

Yash Dasgupta Update: ব্যক্তিগত জীবন ঘিরে নানা বিতর্ক, অভিনেতা যশ দাশগুপ্ত সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

যশ দাশগুপ্তের উইকিপিডিয়ায় সন্তানের নামের জায়গায় জ্বলজ্বল করছে ঈশান জে দাশগুপ্তের নাম।  অভিনেতার সম্পর্কে কৌতুহলের অভাব নেই নেট নাগরিক থেকে অনুরাগীদের। 

কলকাতা: টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। এই মুহূর্তে নামটাই যথেষ্ট। বিশেষ বান্ধবী এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি। নুসরত জাহান মা হওয়া থেকে তাঁর সন্তনের বাবা কে, সেই বিষয়েও বরাবর নেট নাগরিকদের আঙুল উঠেছে অভিনেতা যশের দিকেই। উল্লেখ্য, যশ দাশগুপ্তের উইকিপিডিয়ায় সন্তানের নামের জায়গায় জ্বলজ্বল করছে ঈশান জে দাশগুপ্তের নাম।  অভিনেতার সম্পর্কে কৌতুহলের অভাব নেই নেট নাগরিক থেকে অনুরাগীদের। 

আরও পড়ুন - Nusrat Jahan Update: নুসরত সন্তানের বাবা কে? জানা গেল অবশেষে

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না' থেকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন যশ দাশগুপ্ত। এরপর বড় পর্দায় আত্মপ্রকাশ। আসলে যশ দাশগুপ্তর কেরিয়ার একেবারেই বাংলা ধারাবাহিক দিয়ে হয়নি। 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকের আগে চুটিয়ে অভিনয় করেছেন হিন্দি ধারাবাহিকে। 'কোই আনে কো হ্যায়', 'বন্দিনী', 'বসেরা', 'না আনা ইস দেশ লাডো' প্রমুখ ধারাবাহিকে অভিনয়ের পর তাঁকে আরও পরিচিতি এনে দেয় 'মহিমা শনিদেব কি' ধারাবাহিকের কালকেতু চরিত্রটি। এছাড়াও 'আদালত'-এ অভিনয় করেন তিনি। 'বসেরা' ধারাবাহিকে অভিনয় করেন রাম কপূরের সঙ্গে। এরপরই টলিউডে ফিরে এসে অভিনেত্রী মধুমিতা সরকারের বিপরীতে 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকে অভিনয়। ধারাবাহিকের চরিত্র 'অরণ্য সিংহ রায়'-র নাম তখন মুখে মুখে ফিরছে অনুরাগীদের। এরপর 'গ্যাংস্টার' ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ। একের পর এক ছবি দিয়ে টলিউডের অন্যতম হার্টথ্রব যশ দাশগুপ্ত। তবে বিতর্ক তৈরি হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে তাঁর সম্পর্ক এবং অভিনেত্রীর সন্তানের পিতৃপরিচয়. সব মিলিয়ে এই মুহূর্তে খবরের শীর্ষে রয়েছেন তিনি। 

আরও পড়ুন - Nusrat Jahan Update: 'সবাইকে একসঙ্গে কখনওই খুশি করা যায় না', সোশ্যাল মিডিয়ায় পোস্ট নুসরতের

তবে এই প্রথমবার বাবা হলেন না যশ দাশগুপ্ত। জানা গিয়েছে, তাঁর প্রাক্তন স্ত্রীর নাম শ্বেতা সিংহ কালহানস। যিনি মুম্বইয়ের বাসিন্দা। এছাড়াও তাঁদের দুজনের দশ বছরের এক সন্তানও রয়েছে। 

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget