এক্সপ্লোর

Golondaaj Teaser : নববর্ষে মুক্তি পেল দেবের 'গোলন্দাজ'-এর টিজার

নববর্ষে অনুরাগীদের জন্য নতুন উপহার। মুক্তি পেল দেবের নতুন ছবি 'গোলন্দাজ'-এর টিজার। ১ মিনিট ১৬ সেকেন্ডের টিজার জুড়ে রইল স্বাধীনতার আগের বাংলা, ইংরেজদের অত্যাচার, ফুটবল ও নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। জমিদারের সাজে দর্শকদের ফের একবার চমকে দিলেন অভিনেতা। 

কলকাতা: নববর্ষে অনুরাগীদের জন্য নতুন উপহার। মুক্তি পেল দেবের নতুন ছবি 'গোলন্দাজ'-এর টিজার। ১ মিনিট ১৬ সেকেন্ডের টিজার জুড়ে রইল স্বাধীনতার আগের বাংলা, ইংরেজদের অত্যাচার, ফুটবল ও নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। জমিদারের সাজে দর্শকদের ফের একবার চমকে দিলেন অভিনেতা। 

শ্যুটিং চলাকালীন নিজের রেট্রো লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন দেব। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। দেব ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইশা সাহাকে।  ফুটবলের জনক হিসাবে পরিচিত নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনের বিভিন্ন ওঠাপড়াকেই দেখানো হবে এই গল্পে।

সম্প্রতি মুক্তি পেয়েছিল 'গোলন্দাজ'-এর পোস্টার। দেবের জীবনের প্রথম বায়োপিক হতে চলেছে 'গোলন্দাজ'। তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেব লিখেছিলেন, পর্দায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করা আমার জীবনের বড় সম্মান। আশা করি দর্শকদের আবেগকে ছুঁয়ে যাবে এই গল্প। ইংরেজ জমানায় দাঁড়িয়ে তাদেরই অত্যন্ত বিপাকে ফেলেছিলেন নগেন্দ্র প্রসাদ। তাঁর সেই গল্পই ফুটে উঠবে ছবিতে।' তাঁর ওপর বিশ্বাস রাখার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে।

দেব ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য, জন ভট্টাচার্য, ইন্দ্রাশীষ রায়, শ্রীকান্ত আচার্য্য ও অগ্নিকে। আগামী ১৩ আগস্ট রুপোলি পর্দায় মুক্তি পাবে 'গোলন্দাজ'। এই প্রথমবার কোনও ফুটবল খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে দেবকে। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে পোস্টারটি। নগেন্দ্র প্রসাদের ভূমিকায় দেবকে প্রায় চেনাই যায় না। পায়ে ফুটবলের সঙ্গে সঙ্গে পোস্টারে বিশেষ নজর কাড়বে দেবের হাতের ছেড়া শিকল। 

ট্রেলার জুড়ে দেখানো হয়েছে ফুটবল নিয়ে ইংরেজদের সঙ্গে বাঙালির লড়াই, পারিপার্শ্বিক পরিস্থিতি ও পরাধীন ভারতের বিভিন্ন অধ্যায়কে। ট্রেলারের শেষে মনে দাগ কেটে যাবে দেবের বলা সংলাপ, 'তোমার খেলায় তোমাকেই হারাব'। এই সংলাপই আভাস দেয় গল্পের মোড় কোন দিকে ঘুরবে। দেবের দৃঢ় চরিত্রের পরিচয় পাওয়া যায় একেবারে শেষভাগের সংলাপে, 'রিমেম্বার দ্য নেম, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget