এক্সপ্লোর

Arijit Singh: মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, 'অরিজিৎ সিংহ কথা দিয়েছেন...'

BJP News: জিয়াগঞ্জ থেকে জয়লাভ করেছেন, গৌরীশঙ্কর ঘোষ। আর কে না জানে, এই জিয়াগঞ্জেই শিকড় অরিজিৎ সিংহের।

কলকাতা: শপথ নিলেন রাজ্যের মন্ত্রিসভার ৩৫ জন মন্ত্রী। বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হলেন শঙ্কর ঘোষ, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায়, অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, মনোজ কুমার ওরাওঁ, দীপক বর্মন, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার,  কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল এবং গৌরীশঙ্কর ঘোষ। আর এদিন, শপথগ্রহণের আগেই, গৌরীশঙ্কর ঘোষের মুখে উঠে এল কিংবদন্তি সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহের (Arijit Singh) কথা! কিন্তু কেন? রাজনীতি থেকে দূরে থাকা এই সঙ্গীতশিল্পীর নাম, কেন উঠে এল বিজেপির মন্ত্রীসভার শপথগ্রহণের দিনে? 

কেন রাজনীতির ময়দানে উঠে এল অরিজিৎ সিংহের নাম?

এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে, গৌরীশঙ্কর ঘোষের বিধানসভা কেন্দ্রে। জিয়াগঞ্জ থেকে জয়লাভ করেছেন, গৌরীশঙ্কর ঘোষ। আর কে না জানে, এই জিয়াগঞ্জেই শিকড় অরিজিৎ সিংহের। মুম্বইয়ের কাজ না থাকলে, তিনি বেশিরভাগ সময়টাই থাকেন জিয়াগঞ্জে। অরিজিৎ এখানে এক্কেবারে পাড়ার ছেলে। স্কুটিতে করে ঘুরে বেড়ান দিব্য়ি, একেবারে সাধারণভাবে মেশেন পাড়ার সবার সঙ্গে। সেই জিয়াগঞ্জ, যা অরিজিৎ সিংহের প্রাণের কাছের জায়গা, সেখান থেকেই জয়ী হয়েছে বিজেপি। জয়ী হয়েছেন, গৌরীশঙ্কর ঘোষ। আর এদিন, তাঁর কথায় উঠে এল, অরিজিৎ সিংহের প্রসঙ্গ।

অরিজিৎ সিংহের তরফ থেকে কী বার্তা এসেছে? কী জানালেন গৌরীশঙ্কর ঘোষ?

এদিন শপথ নেওয়ার আগে গৌরীশঙ্কর ঘোষ বলেন, 'মানুষের প্রত্যাশা থাকবেই। সেটা পূরণ করা আমাদের দায়িত্ব। সেইজন্যই মানুষ ভোট দিয়েছেন। যে এলাকা থেকে জিতেছি, সেটা একেবারেই পিছিয়ে পড়া জেলা। বাংলার মধ্যে ২৩তম হতেই পারে। ওখানে ৩০ শতাংশ হিন্দু, ৭০ শতাংশ সংখ্যালঘু জনগণ। এতদিন বর্ডার উন্মুক্ত ছিল। নতুন সরকার আসার পর থেকে, জমি পাওয়া গিয়েছে আর ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছে।' জয়ের পরে অরিজিৎ সিংহের সঙ্গে কথা হয়েছে মন্ত্রীর? গৌরীশঙ্কর ঘোষ বলছেন, 'অবশ্যই অরিজিৎ সিংহের সঙ্গে কথা বলব। উনি ইতিমধ্যেই অনেক স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে দিয়ে মানুষের কাজ করেন। গোটা মুর্শিদাবাদ জেলা, বিধানসভা, সর্বোপরি রাজ্যের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করব। ওঁকে জানিয়েছি.. অরিজিৎ সিংহ আমায় কথা দিয়েছেন, একসঙ্গে থাকব, একসঙ্গে লড়ব, একসঙ্গে কাজ করে মানুষের পাশে থাকব।'

আরও পড়ুন: Suvendu Adhikari: 'পাহাড় থেকে সমতল, মাতৃশক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াত', মহিলাদের বাস সফর ফ্রি হওয়া নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

Advertisement

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Advertisement

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget