এক্সপ্লোর

Gudiya Rani: চেষ্টা করেছি একটা মেয়ের বাড়ি ছাড়ার আবেগকে ফুটিয়ে তুলতে, বলছেন 'গুড়িয়া রানি' প্রিয়ঙ্কা

Gudiya Rani: বিদুলা ভট্টাচার্য্যের পরিচালনায় এবার কনের সাজে প্রিয়ঙ্কা ভট্টাচার্য! নতুন মিউজিক ভিডিও 'গুড়িয়া রানি'-র পোস্টারেই নজর কাড়ছেন অভিনেত্রী।

কলকাতা: বিদুলা ভট্টাচার্য্যের (Bidula Bhattacharya) পরিচালনায় এবার কনের সাজে প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharya)! নতুন মিউজিক ভিডিও 'গুড়িয়া রানি' (Gudiya Rani)-র পোস্টারেই নজর কাড়ছেন অভিনেত্রী। নবীন দাগা (Navin Daga), সরিতা ছন্দক (Sarita Chandak), শ্রীরাম লেয়রের (Srriram Iyer) গলায় নতুন এই মিউজিক ভিডিও মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসেই। গানের কথা লিখেছেন মহেন্দ্র দাগা (Mahendra Daga)। গল্প, ভাবনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন, বিদুলা ভট্টাচার্য্য (Bidula Bhattacharya)।

'গুড়িয়া রানি' (Gudiya Rani) গানে তুলে ধরা হয়েছে একটি মেয়ের বিবাহ ও তার নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যাওয়ার দৃশ্য। যে কোনও ভাষাভাষির মানুষই হোক না কেন, বিয়ের পর বাড়ি ছেড়ে বাড়ির মেয়ের চলে যাওয়ার দৃশ্য চিরকালই আবেগে ভাসিয়েছে, ডুবিয়েছে দর্শক, শ্রোতাদের। বলিউড থেকে টলিউড, ছবির পর্দায় বিয়ের দৃশ্য ও বাড়ি ছেড়ে মেয়ের চলে যাওয়ার দৃশ্য গানের সুরে তুলে ধরা হয়েছে এমন নজির কম নেই। বাংলায় মান্না দের গলায় 'তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে' থেকে শুরু করে হিন্দিতে 'দেহলিজ', ভাষা নির্বিশেষে বার বার চোখে জল এনেছে এই সমস্ত গান। 'গুড়িয়া রানি'-ও এমনই একটি আবেগের গান। 

এই গানের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়ঙ্কা ভট্টাচার্য। কেমন ছিল কাজের অভিজ্ঞতা? প্রিয়ঙ্কা বলছেন, 'এই গানে কাজ করাটা একটা দারুণ অভিজ্ঞতা। বিদুলাদির সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। আমার বাবার ভূমিকায় মনোজদা (মনোজ ওঝা) অভিনয় করেছেন। গোটা ভিডিও জুড়েই কান্নাকাটি রয়েছে। এই কাজটা করতে গিয়ে খুব নস্ট্যালজিক লেগেছে। যে কোনও মেয়ের কাছেই নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়া খুব আবেগের। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সেই আবেগকে ফুটিয়ে তোলার। আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে। এটা আমার প্রথম মিউজিক ভিডিও নয়। কিন্তু জাতীয়স্তরে এটা আমার প্রথম মিউজিক ভিডিও। একটা চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে গোটা মিউজিক ভিডিওর গল্প। কাজটা করে আমি ভীষণ খুশি হয়েছি।'

প্রয়াত জনপ্রিয় গায়ক শানের মা সোনালি মুখোপাধ্যায়

মিউজিক ভিডিওতে প্রিয়ঙ্কার বাবার চরিত্রে অভিনয় করেছেন মনোজ ওঝা (Manoj Ojha)। মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বরলিপি চট্টোপাধ্যায় (Swaralipi Chatterjee) ও ছোট্ট প্রিয়ঙ্কার ভূমিকায় দেখা গিয়েছে সহচরী (Sahachari) কে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget