এক্সপ্লোর

Shaan's Mother Demise: প্রয়াত জনপ্রিয় গায়ক শানের মা সোনালি মুখোপাধ্যায়

প্রয়াত গায়ক শানের মা সোনালি মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এমন দুঃখজনক খবর শেয়ার করেছেন শান। মায়ের প্রয়াণে মর্মাহত গায়ক। ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করলেন আবেগঘন বার্তা।

মুম্বই: প্রয়াত গায়ক শানের (Shaan) মা সোনালি মুখোপাধ্যায় (Sonali Mukherjee)। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুঃখজনক খবরটি জানালেন শান নিজেই। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের ছবি শেয়ার করে জনপ্রিয় গায়ক শান লিখেছেন, 'আমাদের মা সোনালি মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা ভীষণভাবে দুঃখিত এবং মর্মাহত। ঘুমের মধ্যেই শান্তিতে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। একজন দুর্দান্ত মানুষ, দয়ালু হৃদয়ের মানুষ ছিলেন আমাদের মা। তাঁকে আমাদের শেষ বিদায় বলার পালা। এমন দিনেও আমরা যেন ভুলে না যাই করোনাবিধির কথা। অনুরোধ করি সকলের প্রার্থনায় যেন থাকে তাঁর কথা। গভীরভাবে শোকাহত- সাগরিকা - মার্টিন, শান - রাধিকা এবং আমাদের সন্তানেরা'।

শানের মায়ের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেন আর এক গায়ক কৈলাশ খের। এদিন তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'শানের মা প্রয়াত হয়েছেন। প্রার্থনা করি সর্বশক্তিমান এমন কঠিন পরিস্থিতিতে ওদের শক্তি দিন। আমার ভাই শানের এমন দুঃখের দিনে প্রার্থনা করি ভগবান শিবের আশির্বাদ ওদের সঙ্গে থাকুক।'

আরও পড়ুন - SRK on Instagram: আরিয়ানের মাদককাণ্ডের পর প্রথম পোস্ট, চারমাস পর কী বার্তা শাহরুখ খানের?

এক পুরনো সাক্ষাৎকারে শান জানিয়েছিলেন, কীভাবে তাঁদের বাবার মৃত্যুর পর মা তাঁকে এবং তাঁর বোন সাগরিকাকে একা হাতে বড় করে তুলেছেন। শান সাক্ষাৎকারে বলেন, 'আমার যখন ১৪ বছর বয়স, তখন আমাদের বাবা মারা যান। ১৯৮৬ সালে বাবা আমাদের ছেড়ে চলে যান। এরপর আমার মা (সোনালি মুখোপাধ্যায়) আমাকে আর আমার বোনকে একা হাতে বড় করে তুলেছেন। তার সঙ্গে নিজের গানের কেরিয়ারও চালিয়ে গিয়েছেন। সবসময় মায়ের মুখে হাসি লেগে থাকে। কীভাবে নানা কঠিন পরিস্থিতি পেরিয়ে আমাদের বড় করেছে মা, তা জানলে বা দেখলে অবাকই হতে হয়। আমি আর আমার বোন যা করতে চেয়েছি, তাতেই আমাদের মনোবল জুগিয়ে গিয়েছেন। কখনও আমাদের উপর কোনও জোর খাটাননি।'

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget