এক্সপ্লোর

Habji Gabji: 'দূরে'-র সুরে 'হাবজি গাবজি'-র নতুন গান বলে গেল ভার্চুয়াল জগতে বুঁদ শিশুর দূরে চলে যাওয়ার গল্প

Habji Gabji: আজ মুক্তি পেল শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ও রাজ চক্রবর্তী পরিচালিত ছবির নতুন গান 'দূরে..'।

কলকাতা: বাইরে বেরিয়েছেন অথচ হাতে বা পকেটে মোবাইলটা নেই এমন মানুষ বোধহয় আজকাল মেলা দুষ্কর। ছোট্ট চৌকো মোবাইলের মধ্যে থাকা বিশাল পৃথিবী অনায়াসেই ভুলিয়ে দিতে পারে বাস্তবের দুনিয়াটাকে। কিন্তু নিজের অজান্তেই এই ছোট্ট জিনিসটা কখন যেন আলাদা করে দেয় কাছের মানুষগুলোর থেকে। ভার্চুয়াল দুনিয়ার চাপে হারিয়ে যেতে থাকে অনেক ছোট ছোট অনুভূতি। বাবা মায়ের থেকেও যেন আলাদা করে দেয় সন্তানকে। এই প্রেক্ষাপটকেই সিনেমার পর্দায় বেঁধেছে 'হাবজি-গাবজি' (Habji Gabji)। 

আজ মুক্তি পেল শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ও রাজ চক্রবর্তী পরিচালিত ছবির নতুন গান 'দূরে..'। আক্ষরিক অর্থেই পরিবারের থেকে দূরে সরিয়ে দেওয়ার গান এটি। দৃশ্যায়নে ফুটে উঠেছে, ঘরে বা বাইরে, নিজের ভার্চুয়াল জগতে মগ্ন বাড়ির ছেলে আর তাকে নিয়ে উদ্বিগ্ন বাবা-মা। শুভশ্রী ও পরমব্রত ছেলের ভূমিকায় অভিনয় করেছেন সমন্তক দ্যুতি মৈত্র। 

আড মুক্তি পাওয়া দূরে গানটি গেয়েছেন পাপন (Papon) ও ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।

আরও পড়ুন: Tirandaj Shabor Exclusive: শবর পাথর, পর্দায় অভিব্যক্তিহীন মুখে হাসি, রাগের সংলাপ বলা অভ্যাস করতে হয়েছে: শাশ্বত

ছবি সম্পর্কে পরিচালক

'হাবজি গাবজি' নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভকে রাজ বলেন, 'আমাদের সঙ্গে আমার ভাগ্নি থাকে। কয়েকবছর আগেও ওর প্রচণ্ড মোবাইল গেমে আসক্তি ছিল। আমি রোজ রাতে ইন্টারনেট অফ করে শুয়ে পড়তাম, সকালে উঠে দেখতাম নেট অন রয়েছে। একদিন শুভশ্রী আবিষ্কার করল, আমার ভাগ্নি রোজ মাঝরাতে উঠে ইন্টারনেট অন করে দেয়। তারপর সারারাত পাবজি খেলে। এমনকী সবার সঙ্গে বসে কথা বলার সময়ও দেখতাম ও মোবাইল গেমে মগ্ন হয়ে থাকে। আমি বারণ করাতে ও আমায় এড়িয়ে যেতে থাকে। ওকে দেখেই প্রথম এই ছবির পরিকল্পনা মাথায় আসে। তারপর আমার অনেক সহকর্মীর সঙ্গে গল্প করতে করতে শুনি, বেশিরভাগ বাড়ির ছোটদের নেশাই মোবাইল গেম।' ছবি মুক্তি পাচ্ছে ৩ জুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget