এক্সপ্লোর

Halloween 2021: হ্যালোউইনের ভয়ঙ্কর সাজে হাজির শ্রাবন্তী, দেখে আতঙ্কিত অনুরাগীরা

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলে দেখা যাবে সেখানে একাধিক বেড়াতে যাওয়ার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

কলকাতা: দীপাবলির আগে হ্যালোউইন (Halloween 2021) উত্সবে মেতে উঠেছেন সেলেবরা। বলিউডের তারকারা তো বটেই টলিউড অভিনেতা অভিনেত্রীরাও হ্যালোউইনে নিজেদের নানারকম সাজে সাজিয়ে তুলেছেন। তেমনই টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। হ্যালোউইন উপলক্ষে বাকিদের মতো তিনিও নিজের এমন লুকের ছবি পোস্ট করেছেন, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন অনুরাগীরা। নেট নাগরিকরা কমেন্টে তেমনই অভিব্যক্তি প্রকাশ করেছেন।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায়শই তাঁকে নিজের নানা ছবি পোস্ট করতে দেখা যায়। শ্রাবন্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলে দেখা যাবে সেখানে একাধিক বেড়াতে যাওয়ার ছবি থেকে নান মুডের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। কোনও ছবিতে তিনি বরফ নিয়ে খেলছেন। তো কোনও ছবিতে হাতির সঙ্গে পোজ দিয়েছেন। আবার কোনও ছবিতে তিনি সমুদ্র কিংবা পাহাড় কিংবা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। অনুরাগীরাও অভিনেত্রী ছবিতে লাইত এবং কমেন্ট দিয়ে ভরিয়ে দেন। তেমনই হ্যালোউইন উপলক্ষে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন শ্রাবন্তী। ছবির সঙ্গে ক্যাপশনে 'হ্যাপি হ্যালোউইন' লিখলেও আলো আঁধারিতে তাঁর ছবি দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন - প্রিয় সঙ্গীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন দিশা পাটানি, ভাইরাল ছবি

প্রসঙ্গত, অভিনয়ের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়ে অভিনেত্রীকে ট্রোল করতেও ছাড়েন না নেট নাগরিকরা। যদিও ট্রোলিংকে কোনওদিনই বিশেষ আমল দেন না শ্রাবন্তী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোলের বিরুদ্ধে তাঁকে মুখ খুলতেও দেখা যায় না। তিনি জীবন বাঁচেন নিজের শর্তে।

শিশু শিল্পী থেকে বড় পর্দার নায়িকা হয়ে ওঠা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে মুখ্য চরিত্রে প্রথমবার দেখা যায় অভিনেতা জিতের বিপরীতে 'চ্যাম্পিয়ন' ছবিতে। প্রথম ছবি দিয়ে জনপ্রিয় হয়ে ওঠা শ্রাবন্তী এই ছবির পরই বিয়ে করে সংসার করেন পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ফের টলিউডে ফিরে আসেন 'ভালোবাসা ভালোবাসা' ছবি দিয়ে। এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন। এই মুহূর্তে তাঁর হাতেও রয়েছে একগুচ্ছ ছবির কাজ। তারইমধ্যে সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন শ্রাবন্তী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget