এক্সপ্লোর

Happy Birthday Bipasha Basu: জন্মদিনে 'শ্রেষ্ঠ উপহার'-এর ভিডিও পোস্ট বিপাশার, শুভেচ্ছার বন্যা

Bipasha Basu Birthday: স্ত্রীয়ের জন্মদিনে নিজেদের একটি ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কর্ণ সিংহ গ্রোভার। তিনি লেখেন, 'জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার ভালবাসা!'

নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Happy Birthday Bipasha Basu) পা দিলেন ৪৪-এ। সোশ্যাল মিডিয়াজুড়ে অনুরাগী ও প্রিয়জনেদের শুভেচ্ছাবার্তা। ইনস্টাগ্রামের আদুরে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্বামী অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারও (Karan Singh Grover)। কিন্তু নিজের জন্মদিনের সেরা উপহারের সঙ্গে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন খোদ বার্থডে গার্ল (Birthday Girl), যা দেখে মন গলেছে সকলের। 

বিপাশা বসুর পোস্ট

স্ত্রীয়ের জন্মদিনে নিজেদের একটি ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কর্ণ সিংহ গ্রোভার। তিনি লেখেন, 'জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার ভালবাসা! তোমার জীবনের প্রত্যেক মুহূর্ত যেন আনন্দে ভরা হয়, প্রত্যেকদিন তোমার রশ্মি আরও উজ্জ্বল হোক, আর তোমার সব স্বপ্ন যেন সত্যি হয়। এই দিনটা নিঃসন্দেহে বছরের শ্রেষ্ঠ দিন। তোমাকে যত না বলতে পারি তার থেকেও বেশি ভালবাসি। তুমিই আমার সব!'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by karan singh grover (@iamksgofficial)

তাঁর পোস্টে আবেগঘন উত্তরও দিয়েছেন অভিনেত্রী। 'তুমিই আমার জীবনের সবচেয়ে বড় উপহার, আর এখন আমাদের সন্তান দেবী। আমাকে এত ভালবাসার জন্য ধন্যবাদ।' কর্ণের স্টোরিতে ঘরোয়া জন্মদিন উদযাপনের ছবিও দেখা গেছে। 

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বিপাশা নিজেও। তাঁর কোলে খুদে দেবীর ছোট্ট দুটি পা। সন্তানকে স্নেহের চুম্বনে ঢাকছেন মা। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ঈশ্বর আমাকে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন, আমার মেয়ে, দেবী। আর আমার প্রথম সেরা উপহারের পর আমার জীবনের ভালবাসা, আমার স্বামী, কর্ণ সিংহ গ্রোভার। আমিই সবচেয়ে ভাগ্যবতী।'

আরও পড়ুন: Sabyasachi Chowdhury New Serial: 'সংসারে থেকেও মা কালীকে পাওয়ার' গল্প নিয়ে আসছেন 'রামপ্রসাদ' সব্যসাচী

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

তাঁর পোস্টে অনুরাগীদের সঙ্গে, বলিউডে অভিনেত্রীর একাধিক সহকর্মীও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কমেন্ট করেছেন মালাইকা অরোরা, শমিতা শেট্টি, সোফি চৌধুরী প্রমুখ। 

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে প্রথম সন্তানের জন্ম দেন বিপাশা-কর্ণ। ইনস্টাগ্রামে দেবীর পায়ের ছবি পোস্ট করে সেই খবর ভাগ করে নেন সকলের সঙ্গে। 

সেরা শিরোনাম

Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Jeetu Kamal: রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
Anupam Kher: রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও
রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget