এক্সপ্লোর

Sabyasachi Chowdhury New Serial: 'সংসারে থেকেও মা কালীকে পাওয়ার' গল্প নিয়ে আসছেন 'রামপ্রসাদ' সব্যসাচী

'Ramprasad' Promo Out: চ্যানেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয় 'রামপ্রসাদ'-এর প্রোমো। 'সংসারে থেকেও মা কালী'র আরাধনা যে সম্ভব, সেই বার্তাই পৌঁছে দেবে এই ধারাবাহিক।

কলকাতা: বছর শুরুর প্রথম সপ্তাহেই প্রকাশ্যে এল 'স্টার জলসা'র নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ'-এর প্রথম ঝলক (Ramprasad Promo)। মুখ্য ভূমিকায় বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। তাঁর বিপরীতে অভিনেত্রী সুস্মিলি আচার্য (Sushmili Acharya)। 

আসছে 'রামপ্রসাদ'

প্রকাশ্যে এল নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ'-এর প্রোমো। ২০ নভেম্বর ২০২২, শেষ নিশ্বাস ত্যাগ করেন সব্যসাচীর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তারপর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে কার্যত সরিয়ে ফেলেছিলেন সব্যসাচী। ঐন্দ্রিলাকে নিয়ে করা শেষ কিছু পোস্টও মুছে ফেলেছিলেন। প্রসঙ্গত, 'রামপ্রসাদ' ধারাবাহিক দিয়েই ফের কাজে ফিরছেন অভিনেতা। ধারাবাহিকে তাঁকে দেখা যাবে রামপ্রসাদের চরিত্রে। তাঁর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে 'সৌদামিনীর সংসার' ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সুস্মিলি আচার্যকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

এদিন চ্যানেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয় 'রামপ্রসাদ'-এর প্রোমো। 'সংসারে থেকেও মা কালী'র আরাধনা যে সম্ভব, তাঁকে ছাড়া যে সংসার ধর্মও করা সম্ভব নয়, সেই বার্তাই পৌঁছে দেবে এই ধারাবাহিক। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রোমোর কমেন্টে সব্যসাচীকে শুভেচ্ছা জানান অনুরাগীরা। কেউ লেখেন, 'আপনাকে ফের দেখে খুবই আনন্দ হচ্ছে', কারও কথায় 'অনেকদিন বাদে সব্যসাচীতে দেখে ভাল লাগল'। মা কালীর ভূমিকায় দেখা যাবে পায়েল দে-কে। 

আরও পড়ুন: Mohiner Ghoraguli : গানওয়ালাদের ডাকে সাড়া, ক্যান্সার আক্রান্ত বাপি দাসের চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার

প্রোমোর শুরুতেই দেখা যায় রামপ্রসাদের বাসর রাতে তাঁকে গান গাইতে অনুরোধ করছেন কনের বাড়ির লোকজন। রামপ্রসাদ মা কালীর গান ধরতেই হাসি-ঠাট্টা শুরু। বাসর রাতেও মায়ের গান শুনে সকলেই হাসতে শুরু করে। রামপ্রসাদ রাগ করে বাসর ছেড়ে উঠে যেতেই তাঁর সঙ্গে মায়ের দেখা। মা কালীর নির্দেশেই ফের তিনি ধরেন মায়ের গান। 'ডুব' দেন মায়ের গানে, মায়ের আরাধনায়। সংসার করতেও মা কালীর আরাধনা প্রয়োজন, সেই বার্তাই জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবে এই ধারাবাহিক। 

প্রসঙ্গত, এই চ্যানেলেরই 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন সব্যসাচী। ফের আধ্যাত্মিক ঘরানার ধারাবাহিকে সব্যসাচীকে দেখতে মুখিয়ে দর্শক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget