এক্সপ্লোর

Hardik at Anant Radhika Wedding: তুঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা, অনন্ত-রাধিকার বিয়েতে একাই হাজির

Hardik Pandya: বেশ কয়েকদিন ধরেই হার্দিক পাণ্ড্য ও তাঁর স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচের বিবাহবিচ্ছেদের খবর শিরোনাম কেড়েছে।

মুম্বই: জমকালো আয়োজন, ব্যবসা থেকে ক্রীড়া, বিনোদন বিভিন্ন ক্ষেত্রের একগুচ্ছ তারকারা এক ছাদের তলায়। উপলক্ষ্য অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠান (Anant Radhika Wedding)।

মহেন্দ্র সিংহ ধোনি, সঞ্জয় দত্ত, জন সিনার মতো তারকাদের আগেই হাজির হয়েছিলেন। এবার মুম্বইয়ে অম্বানি পরিবারের ছোটছেলের বিয়েতে সাক্ষী থাকতে পৌঁছে গেলেন ভারতীয় বিশ্বজয়ী দলের সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্যও (Hardik Pandya)। সাদা রঙের জ্যাকেট, গলায় পান্নার নেকলেস পরে বিবাহ বাসরে এন্ট্রি নিলেন হার্দিক। তবে স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচ বা পুত্র অগস্ত্য ছাড়া, একাই তিনি অনন্ত-রাধিকার বিবাহ বাসরে হাজির হয়েছেন। এমনিই তুঙ্গে বিবাহ বিচ্ছেদের জল্পনা, তার মাঝে শুক্রবার বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে অনন্তের বিয়েতে একক এন্ট্রিতে তাঁর বিবাহ বিচ্ছেদের জল্পনা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।

এই জল্পনা-কল্পনার মাঝেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হার্দিক-ঘরণীর এক পোস্ট ভাইরাল হয়েছে। নাতাশাকে বলতে শোনা যায় যে মানুষজন গোটা বিষয়টা না জেনেই খুব দ্রুত নিজেদের মনগড়া কাহিনি তৈরি করে ফেলে। নাতাশা বলেন, 'আমরা কী দ্রুত অপরদের বিষয়ে এক ভ্রান্ত ধারণা তৈরি করে ফেলি না? লোকের কোনও বিষয়ে ভুল বুঝতে সময় লাগে না। সেই বিষয়ে তাদের কোনওরকম ধারণা থাকুক বা না থাকুক, তারা ট্রোল করতে ঝাঁপিয়ে পড়ে। আমরা ঠিক, ভুল, সত্যি, মিথ্যা বিচার বিবেচনা না করেই নিজেদের ধারণা তৈরি করে ফেলি। এত দ্রুত কোনও ধারণা তৈরি করা উচিত নয়।'

 

নাতাশা তাঁর এবং হার্দিকের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের পরিপ্রেক্ষিতেই এই কথা বলেছেন কি না, সেই নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। তবে ইঙ্গিত কিন্ত তেমনই। এই নিয়ে জল্পনা যে চলছেই তা বলাই বাহুল্য। তবে হার্দিক বা নাতাশা, সরাসরি নিজের বিবাহবিচ্ছেদ বা সম্পর্ক নিয়ে আপাতত দুইজনের কেউই মুখ খোলেননি। তাই দিন দিন গোটা বিষয় নিয়ে জল্পনা বাড়ছেই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বাবা-মায়ের সঙ্গে বিয়ের আসরে অনন্ত, রাত ৮টায় হবে মালাবদল 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget