এক্সপ্লোর

Harry Potter: ১৪ বছর পরে ফিরছে হ্যারি পটার ! হ্যারি, রন আর হারমাইনির চরিত্রে এবার নতুন ৩ মুখ; আসছে নয়া টিভি সিরিজ

Harry Potter TV Series: এর আগে এই তিন জনপ্রিয় চরিত্রে অভিনয় করতেন হ্যারির ভূমিকায় ড্যানিয়েল র‍্যাডক্লিফ, রনের ভূমিকায় রুপার্ট গ্রিন্ট এবং হারমাইনির ভূমিকায় এমা ওয়াটসন। এবার দেখা যাবে তিন নতুন মুখ।

Harry Potter New Series: এইচবিও চ্যানেলে এবার টিভি সিরিজে ফিরছে হ্যারি পটার। পটার-প্রেমীদের জন্য বড় সুখবর। ১৪ বছর পরে ফের দেখা মিলবে হ্যারি, রন আর হারমাইনির। তবে এবার নতুন মুখ। বড়পর্দায় যে হ্যারি-রন-হারমাইনিদের (Harry Potter) দেখে মাতোয়ারা হয়েছে দর্শক এতদিন, এবার সেই চরিত্রে বদল। এইচবিওর এই নতুন টিভি সিরিজে এবারে নতুন ৩ মুখ। সম্প্রতি 'হ্যারি পটার'-এর লেখিকা জে কে রাউলিং এই নতুন চরিত্রদের (Harry Potter TV Series) নিয়ে চ্যানেলকে অনুমোদন দিয়েছেন। তবে এক্স হ্যান্ডলে এক অনুরাগীর পোস্টের উত্তরে তিনি এও জানিয়েছেন যে এই নতুন চরিত্রদের অনুমোদন দিলেও তিনি খুব একটা খুশি নন এতে।

বুধবার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে এইবিও চ্যানেলের পক্ষ থেকে জানানো হয় হ্যারি পটার টেলিভিশন সিরিজের নতুন চরিত্রদের কথা। একেবারে নতুন ৩ মুখ এবার এই বিপুল জনপ্রিয় চরিত্রে অভিনয় করবেন। এইবিও জানিয়েছে এই নতুন সিরিজে নতুন প্রজন্মের হ্যারির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নবাগত অভিনেতা ডোমিনিক ম্যাকলাফলিনকে। আর অন্যদিকে রন ওয়েলসির ভূমিকায় থাকবেন অ্যালাস্ট্যায়ার স্টাউট আর হারমাইনি গ্রেঞ্জারের চরিত্রে দেখা যাবে অ্যারাবেলা স্ট্যান্টনকে।

এর আগে এই তিন জনপ্রিয় চরিত্রে অভিনয় করতেন হ্যারির ভূমিকায় ড্যানিয়েল র‍্যাডক্লিফ, রনের ভূমিকায় রুপার্ট গ্রিন্ট এবং হারমাইনির ভূমিকায় এমা ওয়াটসন। তবে এবার এই নতুন চরিত্রদের নিয়ে খুব একটা খুশি নন জে কে রাউলিং। সমাজমাধ্যমে এক অনুরাগীর পোস্টের উত্তরে তিনি স্পষ্ট লেখেন, 'অল থ্রি আর ওয়ান্ডারফুল। আই কুড নট বি হ্যাপিয়ার'। হ্যারি পটার সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে যে শিশু অভিনেতাদের জীবন শুরু হতে চলেছে, তাদের জন্য এই মন্তব্য খানিক হতাশার। এমনকী রাউলিংয়ের এই মন্তব্য হ্যারি পটার-প্রেমীদের মনও খানিক বিষণ্ণ করে তুলেছে।

নতুন হ্যারি ডোমিনিক লাফলিন আদপে একজন নবাগত অভিনেতা। এর আগের বছর সিরিজ নির্মাতাদের একটি অডিশনে ৯ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে থেকে ডোমিনিক নির্বাচিত হন। অন্যদিকে নতুন হারমাইনি অ্যারাবেলা অনেক আগে থেকেই মঞ্চে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। আর রনের ভূমিকায় অ্যালাস্টেয়ার স্টাউটের এটাই প্রথম বিগ-ব্রেক হতে চলেছে।

এই তিনজন মুখ্য চরিত্র ছাড়াও এই টেলিভিশন সিরিজে অ্যালবাস ডাম্বলডোরের ভূমিকায় দেখা যাবে জন লিথগোকে, মিনার্ভা ম্যাকগোনাজেলের ভূমিকায় জ্যানেট ম্যাকটিয়ার, সেভেরাস স্নেপের ভূমিকায় পাপ্পা এসিডু, রুবিয়াস হ্যাগ্রিডের ভূমিকায় দেখা যাবে নিক ফ্রস্টকে। ২০২৬ অথবা ২০২৭-এর শুরুর দিকে এই টেলিভিশন সিরিজ মুক্তি পেতে পারে বলেই জানা যাচ্ছে।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget