এক্সপ্লোর

Rukmini Maitra: দুই পরিচালকের দুই নটী বিনোদিনী, কঙ্গনার সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন রুক্মিণী

Nati Binodini: কঙ্গনা নাকি রুক্মিণী, কে এই চরিত্রে বেশি মানানসই। সেই তুলনা উঠতেই নিজের মত জানালেন রুক্মিণী মৈত্র।

কলকাতা: দুটি ছবি তৈরি হচ্ছে নটী বিনোদিনীর (Nati Binodini) জীবনকে কেন্দ্র করে। একটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অন্যটিতে নাম ভূমিকায় দেখা যাবে টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। স্বাভাবিকভাবেই নটী বিনোদিনীর ভূমিকায় কাকে বেশি মানাবে, সে প্রসঙ্গ উঠছেই। কঙ্গনা নাকি রুক্মিণী, কে এই চরিত্রে বেশি মানানসই। সেই তুলনা উঠতেই নিজের মত জানালেন রুক্মিণী মৈত্র।

কঙ্গনার সঙ্গে তুলনা প্রসঙ্গে রুক্মিণী মৈত্র-

সদ্যই কঙ্গনা রানাউত ঘোষণা করেছেন যে, তিনি ছবি নির্মাতা প্রদীপ সরকারের আগামী ছবিতে কাজ করতে চলেছেন। যার বিষয়বস্তু নটী বিনোদিনীকে কেন্দ্র করে। সম্প্রতি এক সাক্ষাতকারে টলিউড অভিনেত্রী রুক্মিণী সেই প্রসঙ্গে বলেন, 'এটা খুবই ভালো একটা খবর। এমন একটা বিষয়ের উপর ছবিতে অভিনয়ের জন্য আমি ওঁকে (কঙ্গনা রানাউত) ধন্যবাদ জানাতে চাই। যদিও আমার ছবি বিনোদিনীর ঘোষণা আগেই হয়ে গিয়েছে, তারপরও বলতে চাই এটা ভেবেই গর্ববোধ হচ্ছে যে, সারাদেশে এমন একটা বিষয়ের উপর ছবি তৈরি হচ্ছে। আমার শুভেচ্ছা সবসময় রয়েছে। আর কঙ্গনা রানাউতের সঙ্গে তুলনায় প্রসঙ্গে বলতে চাই এতে আমি গর্বিত। কারণ, আমি নিজেও ওঁর একজন অনুরাগী। ও অনেক সিনিয়র অভিনেত্রী। আর অসাধারণ একজন অভিনেত্রী। আর ওর কাজের একান্ত অনুরাগী। এর থেকে বেশি আর কিই বা বলতে পারি। আমি আমার সেরা পারফরম্যান্সটা দেওয়ার চেষ্টা করব। আর জানি কঙ্গনাও ওঁর সেরা পারফরম্যান্সটাই করবেন। যেমনটা সবসময় করে থাকেন।'

আরও পড়ুন - Uunchai: পরিচালকের সঙ্গে মধুর সম্পর্ক হওয়ার পরও কেন 'উঁচাই' ছবিতে জায়গা পেলেন না সলমন?

প্রসঙ্গত, সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নটি বিনোদিনীর একটি ছবি শেয়ার করে নিয়েছেন কঙ্গনা। যদিও এই প্রথম নয়, এর আগেও ঐতিহাসিক চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতকে। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ (Manikarnika: The Queen of Jhansi) ছবিতে রানি লক্ষ্মী বাঈ (Laxmi Bai), ‘থালাইভি’-তে (Thalaivi) জয়ললিতা (Joylalita)  এবং ‘এমার্জেন্সি’ (Emergency) ছবিতে ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনাকে। আর এবার তাঁকে দেখা যাবে বাংলার এক আইকনের চরিত্রে। একটি বিবৃতিতে কঙ্গনা জানিয়েছেন, তিনি প্রদীপ সরকারের কাজের অনুরাগী। এই সুযোগটা পেয়ে আমি ভীষণ খুশি। ওঁর সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে চলেছে। গোটা ভারতবর্ষে এক আইকনিক চরিত্রকে আমি পর্দায় ফুটিয়ে তুলব ভেবেই উত্তেজনা হচ্ছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি কাজ শুরু করার।' সূত্রের খবর, এই ছবির শ্যুটিং হবে কলকাতাতেই। তবে কঙ্গনা ছাড়া এই ছবিতে আর কে কে থাকবেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কবে ছবির শ্যুটিং শুরু হবে তাও এখনও জানা যায়নি। এই ছবি বিনোদিনীর জীবনীচিত্র কি না তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget