এক্সপ্লোর

Tanuja Health Update: ছাড়া পেলেন তনুজা, এখন কেমন আছেন অভিনেত্রী ?

Veteran Actress Tanuja Discharged: জানা গিয়েছে তনুজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তিনি সুস্থ হয়ে উঠেছেন। তাই সোমবার রাত্রে থেকে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

মুম্বই: রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান অভিনেত্রী তনুজাকে (Tanuja)। ৮০ বছর বয়সী অভিনেত্রী তনুজাকে বার্ধক্যজনিত কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি জানা গিয়েছে সোমবার রাত্রেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জুহুর এক হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা শুরু হয় প্রথমে। তবে পিটিআই মারফত খবর যে, গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছিল অভিনেত্রী তনুজাকে (Tanuja Health Update) এবং ধীরে ধীরে যে তিনি সুস্থ হয়ে উঠবেন সে আশ্বাসও দেওয়া হয়েছিল চিকিৎসকদের তরফে। জানা গিয়েছে তনুজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তিনি সুস্থ হয়ে উঠছেন। পিটিআই জানিয়েছে, সোমবার রাত্রে অভিনেত্রীর অবস্থা স্বাভাবিক হয়ে এলে নিয়মমাফিক পরীক্ষা-নিরীক্ষার পর আইসিইউ থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

অজস্র হিন্দি ও বাংলা ছবিতে অভিনয় করেছেন তনুজা। বিয়ে করেন পরিচালক সোমু মুখোপাধ্যায়কে। তাঁদের দুই কন্যা, কাজল ও তানিশা। ৮০ বছর বয়সী তনুজার বার্ধক্যজনিত সমস্যা দেখা দেয় হঠাৎ। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে ডাক্তারদের কথায়, চিন্তার বিশেষ কোনও কারণ নেই। অনেকটাই সুস্থ এখন। 

বড় দিদির সঙ্গে ১৯৫০ সালে 'হামারি বাড়ি' ছবিতে শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন তনুজা। সিনেমার নায়িকা হিসেবে তাঁর প্রথম ছবি ১৯৬১ সালের 'হমারি ইয়াদ আয়েগি'। এরপর ১৯৬৬ সালে 'বাহারেঁ ফির ভি আয়েঙ্গি', ১৯৬৯ সালে 'জ্যুয়েল থিফ', ১৯৬৯ সালের 'পয়সা ইয়ে পেয়ার', ১৯৭১ সালে 'হাতি মেরে সাথি', ১৯৭২ সালে 'মেরে জীবন সাথী'র মতো একের পর এক ছবিতে অভিনয় করতে থাকেন।

এছাড়া একাধিক বাংলা ছবিতে তিনি কাজ করেন, তার মধ্যে ১৯৬৩ সালের 'দেয়া নেয়া', ১৯৬৭ সালের 'অ্যান্টনি ফিরিঙ্গি', ১৯৬৯ সালের 'তিন ভুবনের পাড়ে', ১৯৭০ সালের 'রাজকুমারী' ছবি উল্লেখযোগ্য। 

অন্যদিকে, দিন কয়েক আগে হঠাৎই শ্যুটিং সেরে ফিরে হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা শ্রেয়স তলপড়ে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্ত্রী। সেখানেই চিকিৎসা চলে তাঁর। আপাতত ভাল আছেন অভিনেতা, সাড়া দিচ্ছেন চিকিৎসায়। 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবির শ্যুটিং সেরে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।

আরও পড়ুন: Vicky on Shah Rukh: শ্যুটিং শেষ না করেই চলে গিয়েছিলেন সেট ছেড়ে, শাহরুখের ব্যবহারে অবাক ভিকি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget