এক্সপ্লোর

Heeramandi OTT Release: OTT-তে আসছে সঞ্জয় লীলা ভনশালীর 'হীরামাণ্ডি', কবে, কখন, কোথায় দেখা যাবে?

'Heeramandi': ট্রেলারের প্রতি পরতে মেলে পরিচালকের সিগনেচার ছোঁয়া। চিত্তাকর্ষক ট্রেলারে দর্শক ঝলক পান হীরামাণ্ডির ঝলমলে দুনিয়ার, যেখানে রাজত্ব চলে মল্লিকাজানের। এই চরিত্রে দেখা যাবে মণিষা কৈরালাকে।

নয়াদিল্লি: ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ (OTT Debut) করতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali)। মুক্তির অপেক্ষায় তাঁর প্রথম ওয়েব সিরিজ 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' ('Heeramandi: The Diamond Bazaar')। ভনশালীর সমস্ত কাজের মতো এই সিরিজ নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনা নেহাত কম নেই। 'লার্জার দ্যান লাইফ' এই সিরিজের মুক্তি কবে? কোথায় কখন থেকে স্ট্রিমিং শুরু হবে 'হীরামাণ্ডি'র?

কবে, কখন, কোথায় দেখবেন 'হীরামাণ্ডি'?

সোনাক্ষী সিন্হা, অদিতি রাও হায়দরি, মণিষা কৈরালা সহ একঝাঁক প্রথম সারির অভিনেত্রী, এবং সেই সঙ্গে ফরদিন খান, শেখর সুমন, অধ্যয়ন সুমন সহ একাধিক তারকাদের সমাহারে তৈরি 'হীরামাণ্ডি'। খুব শীঘ্রই এই ওয়েব সিরিজ মুক্তি পাবে। যার ট্রেলার ইতিমধ্যেই মানুষের মনে স্থান করে নিয়েছে। ট্রেলার বা গানেই মিলেছে ভনশালীর সিগনেচার ঝলক।

'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' দেখতে পাবেন ১ মে ২০২৪ থেকে। ওই দিনই নেটফ্লিক্সে স্ট্রিম করা শুরু হবে এই সিরিজ। মুক্তির তারিখ ঘোষণা করে 'ভনশালী প্রোডাকশনস'-এর তরফে ইনস্টাগ্রামে লেখা হয়, 'যে মুহূর্তের জন্য সকলেই অপেক্ষায় ছিলেন। অবশেষে, সঞ্জয় লীলা ভনশালীর প্রথম, মহাকাব্যিক, গৌরবময় সিরিজ - 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এর মুক্তির তারিখ, শুধুমাত্র নেটফ্লিক্সে, ১ মে থেকে।'

মণিষা কৈরালা, সোনাক্ষী সিন্হা, অদিতি রাও হায়দরি, সঞ্জিদা শেখ, রিচা চাড্ডা, শর্মিন সেহগল এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করবেন। এছাড়া এই সিরিজের হাত ধরে ১৪ বছর পর ক্যামেরার সামনে ফিরছেন ফরদিন খান। ১৯২০ সালের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজের ক্ষমতার লড়াই, ভালবাসার আগুন ও স্বাধীনতা সংগ্রামের মিশেল দেখা যাবে।

আরও পড়ুুন: 'Ram Krishnaa': অন্যায়ের অবসান ঘটিয়ে জয় ভালবাসার! 'রাম-কৃষ্ণা'য় এবার বিবাহপর্ব

ট্রেলারের প্রতি পরতে মেলে পরিচালকের সিগনেচার ছোঁয়া। চিত্তাকর্ষক ট্রেলারে দর্শক ঝলক পান হীরামাণ্ডির ঝলমলে দুনিয়ার, যেখানে রাজত্ব চলে মল্লিকাজানের। এই চরিত্রে দেখা যাবে মণিষা কৈরালাকে। গণিকাদের দুনিয়ায় তাঁর কথাই শেষ কথা। মল্লিকাজান হঠাৎ এক বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়েন যখন ফরিদান ফিরে আসেন অপ্রত্যাশিতভাবে। এই চরিত্রে দেখা যাবে সোনাক্ষী সিংহকে। তিনি পুরনো প্রয়াত প্রতিপক্ষের মেয়ে। যার ফলে হীরামাণ্ডির অন্দরে শুরু হয় কোন্দল। আর এই সমস্ত কিছুর মধ্যেই শহরজুড়ে স্বাধীনতা আন্দোলনের আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্বাধীনতা সংগ্রামে যোগ দেন মল্লিকাজানের এক মেয়ে, বিব্বোজান, যে চরিত্রে দেখা যাবে অদিতি রাও হায়দরিকে। অন্যদিকে, আলমজেব (শর্মিন সায়গল) মল্লিকাজানের কনিষ্ঠা কন্যা, স্বপ্ন দেখে তাজদারের (তাহা শাহ বাদুশা) সঙ্গে প্রেমের। তিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তির পুত্র, এবং তাঁর হাত ধরে আলমজেব হীরামণ্ডির গণ্ডি ছেড়ে পালানোর জন্য আকুল হয়ে ওঠে। তারপর? জানতে হলে চোখ রাখতে হবে নেটফ্লিক্সে, ১ মে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Netflix India: ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget