এক্সপ্লোর

Maha Kumbh Stampede: 'সব কিছু ভালভাবে পরিচালনা করছি', মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় কী বার্তা সাংসদ হেমা মালিনীর ?

Hema Malini: মহাকুম্ভের উৎসবের পরিবেশ নিমেষে হাহাকারে রূপ নিল। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে ১০০ জনেরও বেশি আহত হয়েছেন, মৃত্যু হয়েছে ১৫ জনের।

Hema Malini: সোমবার সন্ধ্যায় মহাকুম্ভে গিয়ে পৌঁছান প্রবীণ অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী। সেখানে গিয়েই তিনি জুনাপীঠাদ্বিশ্বর মহামণ্ডলেশ্বর আচার্য স্বামী অবধেশানন্দ গিরি মহারাজের সঙ্গে দেখা করেন। প্রভুপ্রেমী সংঘ কুম্ভ ক্যাম্পে গিয়েছিলেন হেমা মালিনী (Hema Malini), বুধবার সকালে পবিত্র স্নানেও অংশ নেন। তারপর এই বড় দুর্ঘটনা (Maha Kumbh Stampede)। এই পদপিষ্টের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। কী জানালেন ?

মহাকুম্ভে দুর্ঘটনায় কী বার্তা হেমা মালিনীর

মহাকুম্ভের উৎসবের পরিবেশ নিমেষে হাহাকারে রূপ নিল। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে ১০০ জনেরও বেশি আহত হয়েছেন, মৃত্যু হয়েছে ১৫ জনের। আজ বুধবার মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে এত বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে জেনেও কেন ব্যবস্থাপনা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনাতেই বিজেপি সাংসদ হেমা মালিনী বলেন, 'এখানে প্রচুর লোকের ভিড়। একসঙ্গে অনেক লোক এখানে ভিড় করে না আসাই উচিত। তবে এই ঘটনা খুবই হতাশাজনক, আমরা এর জন্য দুঃখিত। কিন্তু এরপরেও বলব আমরা ভালভাবেই সবকিছু পরিচালনা করছি।' এই পদপিষ্ট হওয়ার ঘটনায় শাহী যাত্রা স্থগিত হয়ে গিয়েছে এবং সেই যাত্রায় অংশ না নিতে পারার জন্য হতাশাও প্রকাশ করেছেন বিজেপি সাংসদ হেমা মালিনী।

অমৃত স্নানে ছিলেন হেমা মালিনী

এর আগে মৌনী অমাবস্যার পবিত্র তিথিতে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে অমৃত স্নান করেছেন হেমা মালিনী। এই অমৃত স্নানের সুযোগ পাওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি সংবাদমাধ্যমে আজ সকালে জানান, 'আজ সকালে আমি এখানে স্নানের সুযোগ পেয়েছি। এটা আমার সৌভাগ্য। খুব সুন্দর একটা মুহূর্ত, এত কোটি কোটি মানুষ এখানে এসেছেন, আমিও তাদের মাঝে জায়গা করে নিতে পেরেছি স্নানের জন্য। এর জন্য ধন্যবাদ'।

হঠাৎ কী ঘটল মহাকুম্ভে

অত্যধিক ভক্ত সমাবেশ হওয়ার কারণে আজ বুধবার হঠাৎ পদপিষ্টের ঘটনা ঘটে মহাকুম্ভে। এর ফলে এখনও পর্যন্ত পাওয়া খবরে ১৫ জনের মৃত্যু হয়েছে, কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। বাকি ১০০ জনেরও বেশি আহতের খবর পাওয়া গিয়েছে। এই বিশৃঙ্খলার কারণে আখড়াগুলি মৌনী অমাবস্যায় অমৃত স্নান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও মেলা প্রাঙ্গণের মধ্যে এবং সঙ্গমের অন্যান্য ঘাটে ডুব দিচ্ছেন। এই বছর ত্রিবেণী যোগের কারণে আরও বহু সংখ্যক ভক্তের কাছে এটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ১৪৪ বছর পরে এসেছে এই বিশেষ যোগ।

আরও পড়ুন: Mahakumbh Stampede Situation: মহাকুম্ভ জুড়ে হাহাকার, পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যুর আশঙ্কা, প্রশ্ন ব্যবস্থাপনা নিয়েও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget