এক্সপ্লোর

Hera Pheri 3: 'হেরা ফেরি ৩' থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল, ফেরত দিলেন পারিশ্রমিকের টাকাও!

Paresh Rawal: জানা যাচ্ছে, পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা করেছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। অভিযোগ ছিল, পরেশ রাওয়াল এই ছবি থেকে সরে যাওয়ার ফলে নাকি বড় ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা সংস্থা

কলকাতা: অনেকেরই প্রত্যাশা ছিল, সমস্যা মিটিয়ে তিনি আবার ছবিতে ফিরে আসবেন। কারণ 'হেরা ফেরি'-র সিক্যুয়াল তাঁকে ছাড়া কার্যত ভাবা অসম্ভব। তবে সেই সমস্ত আশায় জল ঢাললেন অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। 'হেরা ফেরি ৩' থেকে খাতায় কলমে বেরিয়ে গেলেন তিনি। এতদিন পর্যন্ত তাঁর বেরিয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছিল। তবে অনেকেই আশা করেছিলেন, পরেশ রাওয়াল আবার এই ছবিতে ফিরে আসবেন। তবে সেই আশা আর রইল না। ছবিটি থেকে পাকাপাকিভাবে বেরিয়ে গেলেন তিনি।

জানা যাচ্ছে, পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা করেছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। অভিযোগ ছিল, পরেশ রাওয়াল এই ছবি থেকে সরে যাওয়ার ফলে নাকি বড় ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। তবে জানা গিয়েছে, পরেশ রাওয়াল, এই ছবি থেকে বেরিয়ে গিয়ে ১৫ শতাংশ সুদ সহ ১১ লাখ টাকা প্রযোজনা সংস্থাকে ফিরিয়ে দিয়েছেন। জানা যাচ্ছে, এই ছবিটি করার জন্য নাকি বাজারদরের থেকে ৩ গুণ টাকা বেশি নিয়েছিলেন পরেশ রাওয়াল। তবে তিনি ১১ লাখ টাকা দিয়ে ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তাঁর পাওয়ার কথা ছিল ১৫ লাখ টাকা। বাকি টাকা সুদ সমেত ছবি মুক্তির পরে তাঁকে দেওয়া হবে, এই রকমই চুক্তি হয়েছিল। তবে সেই টাকা পাওয়ার আর কোনও কথাই নেই। কারণ ছবিটি থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। 

ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ২০২৬ থেকে। অর্থাৎ ছবিটির ২০২৬ -এর শেষের দিকে বা ২০২৭ সালের আগে মুক্তির কোনও সম্ভাবনা ছিল না। হিসেব মতো পরেশ রাওয়ালকে বাকি টাকার জন্য আগামী ২ বছর অপেক্ষা করতে হত। সেটাও তাঁর এই ছবি থেকে বেরিয়ে যাওয়ার কারণ বলে মনে করছেন অনেকে। তবে পরেশ রাওয়াল বেরিয়ে যাওয়ার পরে কীভাবে গল্প সাজানো হয়, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন সবাই।

অন্যদিকে, অভিযোগ উঠেছিল, এই ছবির শ্যুটিং শুরু করার পরে নাকি এই ছবিটি থেকে বেরিয়ে গিয়েছেন পরেশ রাওয়াল। তিনি 'অপেশাদার'-এর মতো কাজ করেছেন। তবে, সম্প্রতি, পরেশ রাওয়ালের ঘনিষ্ঠ সূত্র থেকে বলা হয়েছে, 'যে মানুষটা ৪ দশক ধরে অভিনয় পেশার সঙ্গে যুক্ত, কিছু না জেনে শুনে তাঁকে অপেশাদার দাগিয়ে দেওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। হাস্যকর ও বটে। একটা কথা স্পষ্ট করে দেওয়া দরকার... ছবির শ্যুটিং কিন্তু এখনও শুরু হয়নি। এর আগে কেবল মাত্র একটা প্রোমো শ্যুটিং হয়েছে। সেটা ছবির শিডিউলের অংশই নয়। সিনেমাটার শ্যুটিং শুরু হওয়ার কথা আগামী বছর থেকে। সেটে অ্যাকশন কাট বলার অনেক আগেই ছবি থেকে বেরিয়ে গিয়েছেন পরেশ রাওয়াল। তিনি কোনও ক্ষতি করতে চান না বলেই শ্যুটিং শুরু করার আগে ছবি থেকে বেরিয়ে গিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget