এক্সপ্লোর

Sonali Bendre Update: স্বামীর জন্মদিনে রোম্যান্টিক ছবির সঙ্গে আবেগঘন বার্তা সোনালি বেন্দ্রের

২০১৮-র জুলাই মাসে সোনালির মেটাস্ট্যাটিক ক্যানসার ধরা পড়ে। আমেরিকার নিউ ইয়র্কে চিকিৎসা চলে তাঁর। সে বছর ডিসেম্বরে মুম্বই ফিরে আসেন তিনি।

মুম্বই: বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের (Sonali Bendre) স্বামী পরিচালক গোল্ডি বহেলের (Goldie Behl) জন্মদিন আজ। স্বামীর জন্মদিনে রোম্যান্টিক ছবি শেয়ার করে তাঁর প্রতি আবেগঘন বার্তাও দিলেন অভিনেত্রী। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেছেন সোনালি বেন্দ্রে। আর তাতে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে বলিউডের অন্যান্য় তারকারা।

২০১৮-র জুলাই মাসে সোনালির মেটাস্ট্যাটিক ক্যানসার ধরা পড়ে। আমেরিকার নিউ ইয়র্কে চিকিৎসা চলে তাঁর। সে বছর ডিসেম্বরে মুম্বই ফিরে আসেন তিনি। বলিউড দু’হাত ভরে দিয়েছে তাঁকে। মানসিকভাবে তো বটেই, সৃষ্টিশীলতার দিক থেকেও সব সময় পাশে দাঁড়িয়েছে বলিউড। ছবির জগতে তাঁর আসা স্রেফ টাকা রোজগারের জন্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পেশাটাকে ভালবেসে ফেলেন। এক সাক্ষাৎকারে বলেন সোনালি বেন্দ্রে। 

আরও পড়ুন - World Education Day: এই ছবিতেই রয়েছেন এক জনপ্রিয় বলি নায়িকা, খুঁজে পাচ্ছেন?

ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন স্বামী গোল্ডি বহেলের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন সোনালি বেন্দ্রে। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর কাঁধে মাথা দিয়ে হাত ধরে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন পরিচালক গোল্ডি বহেল। ছবি শেয়ার করে সোনালি বেন্দ্রে লেখেন, ''শুভ জন্মদিন।'' সঙ্গে ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে কমেন্ট করে ভালোবাসা প্রকাশ করেছেন এবং গোল্ডি বহেলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। টুইঙ্কল খন্না থেকে তাহিরা কাশ্যপ, জোয়া আখতার থেকে আরও অনেক বলি তারকা কমেন্ট করেছেন। হৃত্বিক রোশন কমেন্টে লেখেন, 'বার্থ ডে বয়। ভালোবাসি তোমায়।' অভিনেত্রী ভাগ্যশ্রী লিখেছেন, 'শুভ জন্মদিন। অনেক ভালোবাসা, সুস্বাস্থ্য আর সাফল্য আসুক তোমার জীবনে।'

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের স্বামী গোল্ডি বহেল তাঁর 'দ্রোনা', 'লন্ডন প্যারিস নিউ ইয়র্ক' এবং আরও বেশ কিছু ছবির জন্য পরিচিত। 

আরও পড়ুন - Akshay Kumar Update: চোখ ছানাবড়া হওয়া দামে বাড়ি কিনলেন অক্ষয় কুমার

সেরা শিরোনাম

Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
Ditipriya on Jeetu Kamal: 'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget