এক্সপ্লোর

Hina Khan: 'ক্ষত নয়, অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে আশার আলো দেখতে পাচ্ছি', পোস্টে প্রত্যয়ী হিনা খান

Hina Khan Health Update: হিনা খান লেখেন, 'এই ছবিতে আপনি কী দেখছেন? আমার শরীরে ক্ষতের দাগ নাকি আমার চোখে আশার আলো? এই ক্ষতগুলো আমার, আমি ভালবাসার সঙ্গে এগুলোকে আলিঙ্গন করেছি...।'

নয়াদিল্লি: কঠিন লড়াইয়ের মুখে অভিনেত্রী হিনা খান (Hina Khan)। স্টেজ থ্রি স্তন ক্যান্সারে (Breast Cancer Stage Three) আক্রান্ত অভিনেত্রী হিনা খান। শুরু হয়েছে তাঁর কেমোথেরাপি পর্বও। প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই লড়াইয়ের নানা অধ্যায় নথিবদ্ধ রাখছেন। শনিবারও পোস্ট করলেন কিছু ছবি। তাতে স্পষ্ট 'ক্ষত'! কিন্তু মুখে হাসি বলছে জয়ের পথে এগিয়ে চলেছেন তিনি। 

'লড়াইয়ের ক্ষত' নিয়ে ছবি পোস্ট হিনা খানের

পরনে ইলেকট্রিক পিঙ্ক রঙের রেসারব্যাক টপ ও কালো প্যান্ট, একগুচ্ছ ছবি পোস্ট করেন এদিন হিনা। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে গলায়, হাতের নিচের অংশে, কালো 'ক্ষত'। কেমোথেরাপির ফল। তবে অভিনেত্রীর মুখে চওড়া হাসি, হাতে 'ভিকট্রি' সাইন। ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখলেন 'আশার কথা'। 

হিনা খান লেখেন, 'এই ছবিতে আপনি কী দেখছেন? আমার শরীরে ক্ষতের দাগ নাকি আমার চোখে আশার আলো? এই ক্ষতগুলো আমার, আমি ভালবাসার সঙ্গে এগুলোকে আলিঙ্গন করেছি কারণ আমার যে উন্নতি প্রাপ্য তার প্রথম ধাপের প্রতীক এগুলো। আমার চোখের আশা হচ্ছে আমার আত্মার প্রতিফলন, ফলে আমি সুড়ঙ্গের শেষ প্রান্তের আলোর ঝলক প্রায় দেখে ফেলেছি। আমি আমার দ্রুত আরোগ্যের প্রকাশ করছি। এবং আপনার জন্যও প্রার্থনা করছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝑯𝒊𝒏𝒂 𝑲𝒉𝒂𝒏 (@realhinakhan)

আরও পড়ুন: New Movie Update: মৈনাকের পরিচালনায় বড়পর্দায় রাপ্পা রায়, অভিনয়ে ফের অমর্ত্য-রাজনন্দিনী জুটি

অভিনেত্রীর পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে, তাঁর মনে বল জুগিয়ে কমেন্ট করেছেন মিকা সিংহ, রুচিকা কপূর, মোনা সিংহ, মাসাবা গুপ্তা, জুহি পারমার প্রমুখ। কিছুদিন আগেই চুল কেটে ফেলেন অভিনেত্রী। সাধ করে বড় করা লম্বা চুল, সারাক্ষণ ক্যামেরার ঝলকানি, হাজারো স্টাইল, এমনই জীবনের বড় একটা অংশ কাটে অভিনেত্রীদের। ব্যতিক্রম নন হিনা খানও। চিকিৎসার কারণে সেই চুলই কেটে ছোট করলেন তিনি। শখ করে, নতুন হেয়ারস্টাইল বা চরিত্রের প্রয়োজনে নয়, অসুস্থতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী নিজের হাতেই কাটেন চুল। পোস্ট করেন ভিডিও। তার আগে পোস্ট করেছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বেরিয়ে সোজা হাসপাতালে যাওয়ার ভিডিও। সেদিনই শুরু হয় তাঁর কেমোথেরাপি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget