এক্সপ্লোর

Hina Khan: 'নিজেকে কেবল বলে গিয়েছি.. থেমে যেও না'.. বধূবেশে ব়্যাম্পে হাঁটা সহজ ছিল না হিনা খানের জন্য

Hina Khan News: হিনা একটি ভারি কাজের লাল লেহঙ্গা পরেছিলেন। সঙ্গে ভারি কুন্দনের গয়না। মাথায় তুলে নিয়েছিলেন ওড়না।

কলকাতা: বধূবেশে সেজে ওঠা। এ যেন প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। যদিও অভিনেত্রীদের জীবনে একাধিক কারণে, বারে বারেই এই সুযোগ আসে। কিন্তু এই সুযোগ যদি আসে জীবনের সবচেয়ে কঠিন সময়ে? কেমনভাবে সবটা সামলানো যায়? এই পরিস্থিতির উদাহরণ হয়ে উঠতে পারেন হিনা খান (Hina Khan)। বর্তমানে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নিজের কাজও। সদ্য একটি ফ্যাশন শো উপলক্ষ্যে বধূবেশে সেজেছিলেন হিনা খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর সেই বধূবেশ। কিন্তু যখন শরীরে বাসা বেঁধেছে ক্যানসার, তখন কি এতটাই সহজ কাজ চালিয়ে যাওয়া? সোশ্যাল মিডিয়ায় নিজের বিবাহবেশের ভিডিও শেয়ার করে, নিজের অনুভূতির কথা ভাগ করে নিলেন হিনা খান। 

সোশ্যাল মিডিয়ায় হিনা লিখছেন, 'আমার বাবা সবসময় বলতেন.. 'তুমি না বাবার মেয়ে.. তুমি তো ভীষণ শক্ত। একদম কাঁদবে না। নিজের জীবন নিয়ে কোনও অভিযোগ করবে না। যা পেয়েছো তাই নিয়েই খুশি থাকবে। নিজের জীবনের রাশটা যেন তোমার নিজের হাতে থাকে। নিজের জীবনটাকে নিজে সাজাও, নিজের মতো করে জীবনটা বাঁচো।' সেই জন্যই আমি বাহ্যিক কোনও বিষয় নিয়ে ভাবা এখন বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র নিজের ক্ষমতায় যতটুকু রয়েছে, ততটুকুই করি। সেভাবেই জীবনটাকে বাঁচি। বাকিটা আমি ঈশ্বরের ওপর ছেড়ে দিই। উনি প্রত্যেকের চেষ্টাটা দেখছেন, বাঁচার ইচ্ছাটা দেখছেন। উনি প্রত্যেকের মনের ইচ্ছাটাও জানেন। এই শো টা করা সহজ ছিল না। কিন্তু আমি নিজেকে কেবলই বলতে থেকেছি.. 'হিনা.. এগিয়ে যায়। কখনও থেমো না।' এটা গতকাল রাতের গল্প। প্রায় একযুগ পরে আমি বধূবেশে সাজলাম। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।'

হিনা একটি ভারি কাজের লাল লেহঙ্গা পরেছিলেন। সঙ্গে ভারি কুন্দনের গয়না। মাথায় তুলে নিয়েছিলেন ওড়না। কেমো চলার কারণে হেনা নিজের সমস্ত চুল ছেঁটে ফেলেছেন। নেড়া হয়ে গিয়েছেন। তবে নিজের চুল দিয়েই হিনা একটি উইগ বা পরচুলা তৈরি করেছিলেন। যে কোনও কাজ বা ফ্যাশন শো হলে সেটিই ব্যবহার করেন হিনা। তাঁর এই ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝑯𝒊𝒏𝒂 𝑲𝒉𝒂𝒏 (@realhinakhan)

আরও পড়ুন: Shiboprosad - Koushani: কোমরে চোট নিয়েই পর্দায় প্রথমবার নাচলেন শিবপ্রসাদ.. কৌশানীর সঙ্গে প্রেমের আড়ালে লুকিয়ে কোন কোন গল্প?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget