এক্সপ্লোর

'লকডাউনে মদ স্টক করে রেখেছেন তো?' প্রশ্ন করায় নেটিজেনদের তুলোধনা ঋষি কপূরের

করোনাভাইরাস বিরুদ্ধে মোকাবিলার অঙ্গ হিসেবে গতকালই গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুম্বই: নেটিজেনদের টিপ্পনিতে রেগে আগুন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কপূর। দেশজুড়ে চলতি ২১ দিনের লকডাউন প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেন এই অভিনেতা। সেখানে পাল্টা নেটিজেনরা ঋষির কাছে জানতে চান, তিনি পর্যাপ্ত পরিমাণ মদ স্টক করেছেন কি না ? ব্যাস! রেগে লাল ঋষি কপূর। সকলকে দিলেন পাল্টা জবাব।

করোনাভাইরাস বিরুদ্ধে মোকাবিলার অঙ্গ হিসেবে গতকালই গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই, আমজনতার মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য কেনার হিড়িক চোখে পড়েছে। চাল-ডাল থেকে আলু-পেঁয়াজ সব্জি-- মানুষ যে যেটা পারছেন বাড়িতে মজুত করতে তা কিনে রেখে দিচ্ছেন।

এই প্রেক্ষিতে নিজের ট্যুইটার হ্যান্ডলে ঋষি লেখেন, সকলে একের জন্য, একের জন্য সকলে। চলুন সেটাই করি, যা আমাদের করা উচিত। আমাদের কাছে কোনও বিকল্প নেই। একে অপরকে ব্যস্ত রাখব এবং এই সময়ে সবাই সবার সঙ্গে মনোরঞ্জন করব। কোনও চিন্তা নেই। কোনও আতঙ্ক নেই। করোনাকেও দেখে নেব। প্রধানমন্ত্রীজি, আপনি চিন্তা করবেন না। আমরা আপনার সঙ্গে আছি। জয় হিন্দ।

তাঁর এই পোস্টে একজন মন্তব্য করেন, মদের কোটা পুরো আছে তো, চিন্টু কাকু! আরেকজন লেখেন, স্যার, হুইস্কির স্টক তুলে নিয়েছেন? তৃতীয়জন বলেন, চিন্টুভাই পুরো স্টক তৈরি করে রেখেছে। এই টিপ্পনি শুনে নিজের মেজাজ হারিয়ে ফেলেন ঋষি। লেখেন, যারা আমার দেশ বা আমার জীবনধারা নিয়ে ঠাট্টা করছেন, সকলকে ডিলিট (অ্যাকাউন্ট থেকে) করে দেব। মনে রাখবেন। সতর্ক করলাম। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করুন।

এখানেই থেমে থাকেননি ঋষি। তাঁকে যে যা কটাক্ষ করেছে, প্রত্যেককে আলাদা আলাদা করে জবাব দিয়েছেন তিনি। একজন তাঁর হুইস্কির স্টকের বিবরণ সম্পর্কে জানতে চাওয়ায় অভিনেতা তাঁকে কুকথা বলে তাঁকে অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেন। আরেকজনকে লেখেন, এই যে, আরেকটা বোকা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget