এক্সপ্লোর

Rahul-Athiya Wedding: কেএল রাহুলের সঙ্গে বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আথিয়ার, জল্পনা কি বাড়ল আরও?

Athiya shetty: নানা সূত্র থেকে তাঁদের বিয়ের প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। আর এবার স্বয়ং আথিয়া শেট্টিই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। যা বিয়ের জল্পনা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে।

মুম্বই: বেশ কিছুদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন ক্রিকেটার কে এল রাহুল (KL Rahul) এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। প্রকাশ্যে তাঁরা নানা সময়ই একে অপরের সঙ্গে ছবি ছবি পোস্ট করেছেন। দুই তারকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই সেখানে তাঁদের একাধিক ভালোবাসার ছবি দেখা যাবে। তবে, বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কে এল রাহুল এবং আথিয়া শেট্টি। যদিও দুই তারকা কিংবা তাঁদের পরিবারের পক্ষ থেকে এই বিয়ে প্রসঙ্গে কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। কিন্তু নানা সূত্র থেকে তাঁদের বিয়ের প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। আর এবার স্বয়ং আথিয়া শেট্টিই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। যা তাঁদের বিয়ের জল্পনা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে।

বিয়ে প্রসঙ্গে আথিয়া শেট্টির ইঙ্গিতপূর্ণ পোস্ট-

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রটেছে যে, আগামী তিন মাসের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন কে এল রাহুল এবং আথিয়া শেট্টি। দুই তারকার পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু কান পাতলেই বিয়ের প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আথিয়া শেট্টি একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, 'আগামী তিন মাসের মধ্যে যে বিয়েটা হতে চলেছে, আশা করছি সেখানে আমি নিমন্ত্রিত থাকব।' আথিয়ার এই পোস্টে জল্পনা বেড়েছে যে, তাহলে কি তিনি ইঙ্গিতের মাধ্যমে এটা পরিষ্কার করে দিলেন যে, তিন মাসের মধ্যে বিয়েটা হতে চলেছে?

আরও পড়ুন - Ranbir Kapoor: 'মদ্যপ রণবীর কপূর'? মারাত্মক ট্রোলের শিকার অভিনেতা

প্রসঙ্গত, সম্প্রতি বলিউড অভিনেতা সুনীল শেট্টিকেও (Suniel Shetty) তাঁর কন্যার বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। যদিও তিনি সরাসরি জানিয়ে দেন যে, এখনও পর্যন্ত বিয়ের কোনও প্রস্তুতি নেওয়া হয়নি। তবে, কে এল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ের গুঞ্জন এই প্রথমবার শোনা গেল না। বেশ কিছুদিন আগেও যখন গুঞ্জন রটেছিল, তখন সাংবাদিকদের পক্ষ থেকে আথিয়ার ভাই অহন শেট্টিকে সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, এখনও পর্যন্ত বিয়ের কোনও খবর নেই। তাই তাঁর পক্ষে বিয়ের তারিখ বলা সম্ভব নয়।

কিছুদিন আগেই সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল শেট্টি বলেন, 'ও (আথিয়া শেট্টি) একজন মেয়ে। কোনও না কোনওদিন ওর বিয়ে হবে। আমি চাই আমার ছেলেও বিয়ে করুক। যত তাড়াতাড়ি হয় তত ভালো। কিন্তু, এটা একেবারেই ওদের সিদ্ধান্ত। আর যদি রাহুলের কথা জিজ্ঞাসা করেন, তাহলে বলব, আমি ছেলেটিকে ভালোবাসি। এখন সময় বদলে গিয়েছে। ওরা নিজেরাই নিজেদের জীবনের সিদ্ধান্ত নিক। আমার আশীর্বাদ সবসময় ওদের সঙ্গে আছে।' অন্যদিকে, সদ্যই জার্মানি থেকে অস্ত্রোপচার করে ফিরেছেন কে এল রাহুল। তাঁর সঙ্গে সেখানে ছিলেন আথিয়াও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget