এক্সপ্লোর

Saif Ali Khan: 'শরিফুলই সেই ব্যক্তি..', সেফের ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে চিনিয়ে দিলেন বাড়ির কর্মীরা

Saif Ali Khan: মুম্বই পুলিশ সদ্যই জানিয়েছে, ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ব্যবহার করে জানা গিয়েছে, যে ব্যক্তি ১৬ জানুয়ারি শেষ রাতে সেফ আলি খানের বাড়িতে ঢুকেছিল, সে শরিফুলই।

কলকাতা: সেফ আলি খান (Saif Ali Khan) -এর ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত শরিফুল ইসলামকে। আর এবার, সেই আসল দোষী কি না, তা খতিয়ে দেখার পালা চলছে। তার সেই তদন্তের কারণেই সেফের বাড়ির হাউজ স্টাফ আর স্টাফ নার্সকে ডেকে পাঠানো হয়েছিল পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে তাঁরা দুজনেই জানিয়েছেন, যে ব্যক্তি সেফের বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলা চালিয়েছিলেন সেই ব্যক্তিই এই ব্যক্তি। এএনআই সূত্রের খবর, গোটা তদন্তই চালানো হচ্ছে কোর্টের নজরদারিতে। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন সেফের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল। 

অন্যদিকে, মুম্বই পুলিশ সদ্যই জানিয়েছে, ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ব্যবহার করে জানা গিয়েছে, যে ব্যক্তি ১৬ জানুয়ারি শেষ রাতে সেফ আলি খানের বাড়িতে ঢুকেছিল, সে শরিফুলই। ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ব্য়বহার করে এই তথ্যই উঠে এসেছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বান্দ্রার ওই হাই-প্রোফাইল বিল্ডিংয়ে ডাকাতির উদ্দেশেই ঢুকেছিল সে। অজান্তেই ঢুকে পড়ে সেফ আলি খানের বাড়িতে। আর সেখানেই সে লুকিয়েছিল সেফের ছোট ছেলে জেহ-র শৌচাগারে। তারপরেই সেফের সঙ্গে হাতাহাতি হয় তার। আহত সেফ পড়ে গেলে পালিয়ে যায় শরিফুল। এরপরে ৩দিন পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

অন্য়দিকে, সেফ আলি খান বা করিনা, বাড়ি থেকে বেরলেই ক্যামেরাবন্দি হন। বাড়ির দুই খুদে, অর্থাৎ তৈমুর ও জেহ-ও মোটামুটি পরিচিত হয়ে গিয়েছে এই ধারার সঙ্গে। ক্যামেরা দেখলেই তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। তৈমুর ও জেহ-র সেই সমস্ত মিষ্টি মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে সেই সব আর কোনোদিন দেখা যাবে কি না সন্দেহ। কারণ সেফ ও করিনা ছবিশিকারীদের অনুরোধ করেছেন, এবার থেকে তৈমুর ও জেহ বাড়ি থেকে বেরোলেই ছবি না তোলার জন্য। শুধু তাই নয়, করিনা ও সেফ আর্জি জানিয়েছেন, তাঁদের বাড়ির দিকে ক্যামেরা তাক করে থাকা যেন বন্ধ হয়। তাঁরা কোনও অনুষ্ঠানে গেলে সেখানে ছবি তোলা হলে কোনও আপত্তি নেই। তবে তাঁদের রোজনামচা যত কম ক্যামেরাবন্দি করা যায় ততই ভাল। 

আরও পড়ুন: Shreya Ghoshal: 'মনে হয়, এই তো গতকাল..', বিয়ের অদেখা ছবি প্রকাশ্যে এনে স্মৃতিতে ভাসলেন শ্রেয়া ঘোষাল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget