এক্সপ্লোর

Housefull 5: 'প্রয়োজন উচ্চমানের গ্রাফিক্স'! পিছিয়ে গেল অক্ষয়-রীতেশের 'হাউসফুল ৫' মুক্তির তারিখ

'Housefull 5' Release Date: কথা ছিল ২০২৪ সালের দীপাবলির আবহে দর্শকদের পেটে খিল ধরাতে আসবে 'হাউসফুল ৫'। কিন্তু তা হচ্ছে না। কিন্তু কেন?

নয়াদিল্লি: পিছিয়ে গেল বহুপ্রতীক্ষিত 'হাউসফুল ৫' ছবির মুক্তির তারিখ ('Housefull 5' Relesae Date Postponed)। বলিউড তারকা অক্ষয় কুমার (Akshay Kumar) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই খবর দিলেন। সেই সঙ্গে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার (Sajid Nadiadwala) বিবৃতিও শেয়ার করেন তিনি। 

পিছিয়ে গেল 'হাউসফুল ৫' ছবির মুক্তির তারিখ

কথা ছিল ২০২৪ সালের দীপাবলির আবহে দর্শকদের পেটে খিল ধরাতে আসবে 'হাউসফুল ৫'। কিন্তু তা হচ্ছে না। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে যে দর্শকদের আনন্দ উচ্ছ্বাস আরও কয়েক গুণে বৃদ্ধি করতে ২০২৫ সালে প্রেক্ষাগৃহে হাজির হবে 'হাউসফুল' ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি। 

৬ জুন ২০২৫ সালে, দর্শকের বিনোদন '৫ গুণ' করতে বড়পর্দায় আসবে 'হাউসফুল ৫'। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত 'হাউসফুল ৫' ছবির পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ৬ জুন ছবিটি মুক্তি পাবে। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা অক্ষয় কুমার লেখেন, '৫ গুণ বিনোদন আসছে। ৬ জুন ২০২৫ সালে দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে।' সেই সঙ্গে তিনি জোড়েন প্রযোজকের অফিসিয়াল বিবৃতিও। সেখানে জানানো হয়েছে, 'হাউসফুল ফ্র্যাঞ্চাইজির এই বিপুল সাফল্যের কারণ দর্শক এবং আমরা হাউসফুল ৫ ছবির ক্ষেত্রেও একই প্রতিক্রিয়া আশা করব। টিম এক অসাধারণ গল্প তৈরি করেছে যার জন্য উন্নতমানের ভিএফএক্স প্রয়োজন। ফলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি মুক্তির তারিখ খানিকটা পিছিয়ে দেওয়ার যাতে আমরা ৫ গুণ মনোরঞ্জন করতে পারি দুর্দান্ত সিনেম্যাটিক অভিজ্ঞতার সঙ্গে।' এই খবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

চলতি বছরের জুন মাসে এই কমেডি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। '৫ গুণ উন্মাদনা'র মুক্তি পাওয়ার তারিখ ঘোষণা করা হয় ২০২৪ সালের দীপাবলি। এবার সেই তারিখই পিছিয়ে গেল।

আরও পড়ুন: Abhishek-Aishwarya: অভিষেকের আঙুল থেকে 'উধাও' বিয়ের আংটি, তাহলে কি জল্পনা সত্যি? ভাঙন ধরল বচ্চন পরিবারে?

আগের ছবিগুলির মতোই এখানেও মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখকে। এই ছবির সম্পূ্র্ণ কাস্টের তালিকা জানা যায়নি এখনও তবে অক্ষয়, রীতেশ ও চাঙ্কি আগের চারটি ছবিতেই লাগাতার অভিনয় করেছেন। এই ফ্র্যাঞ্চাইজি তাদের পঞ্চম ছবিতে পৌঁছে নজির গড়ল ভারতীয় সিনেমায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget