এক্সপ্লোর

Hera Pheri 3: 'হেরা ফেরি ৩'-এ অক্ষয়ের পরিবর্তে কার্তিক! কেন নায়ক বদল?

Hera Pheri 3 Updates: ছবির আর এক অভিনেতা পরেশ রাওয়াল এই খবর নিশ্চিত করেছেন যে, 'হেরা ফেরি ৩'-এ থাকছেন কার্তিক আরিয়ান।

মুম্বই: আসছে 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3)। কিছুদিন আগেই ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা জানান যে, শীঘ্রই আসতে চলেছে ব্লকবাস্টার হিট ছবির সিক্যুয়েল। স্বাভাবিকভাবেই ঘোষণায় উচ্ছ্বসিত হন দর্শকেরা। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, 'হেরা ফেরি ৩'-এ অক্ষয় কুমারের (Akshay Kumar) পরিবর্তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)। নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। কিন্তু ছবির আর এক অভিনেতা পরেশ রাওয়াল এই খবর নিশ্চিত করেছেন যে, 'হেরা ফেরি ৩'-এ থাকছেন কার্তিক আরিয়ান।

কেন 'হেরা ফেরি ৩'-এ অক্ষয় কুমারের পরিবর্তে অভিনয় করবেন কার্তিক আরিয়ান?

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ছবির স্ক্রিপ্ট পছন্দ না হওয়ার কারণেই 'হেরা ফেরি ৩'-এ থাকছেন না অক্ষয় কুমার। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি এখনও। সূত্রের খবর, ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা অক্ষয় এবং কার্তিক দুই অভিনেতার সঙ্গেই কথা বলেছেন। গত কয়েক সপ্তাহ ধরেই এই কথাবার্তা চলছে। ঘনিষ্ঠ সূত্র বলছে, 'ফিরোজ নাদিয়াদওয়ালা খুব শীঘ্রই 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েলের শ্যুটিং শুরু করার পরিকল্পনা করেছেন। 'ভুলভুলাইয়া ২'-এর ব্যাপক সাফল্যের পর অক্ষয় কুমারের আরও বেশ কয়েকটি ছবির সিক্যুয়েলের মুখ হতে চলেছেন কার্তিক। দুই তারকার সঙ্গে প্রযোজকের এখনও কথাবার্তা চলছে।'

আরও পড়ুন - Shah Rukh Khan: আগামী ছবিগুলি কেমন চলবে? বিস্ফোরক দাবি শাহরুখ খানের

ওই ব্যক্তি আরও বলছেন, 'প্রযোজকের সঙ্গে কথাবার্তায় অক্ষয় কুমার জানিয়েছেন যে, তিনি 'হেরা ফেরি ৩' ছবির জন্য ৯০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। এছাড়াও, ছবির লভ্যাংশের থেকেও কিছু শতাংশ তিনি নেবেন পারিশ্রমিক হিসেবে। অন্যদিকে, এই ছবির জন্য কার্তিক আরিয়ান ৩০ কোটি টাকা পারিশ্রমিকেই কাজ করতে রাজি রয়েছেন। এছাড়াও ডিজিটাল এবং স্যাটেলাইট প্লেয়ারদের সঙ্গে কথা বলার পর প্রযোজকের মনে হয়েছএ যে, অক্ষয়ের তুলনায় বর্তমানে বেশি লাভজনক কার্তিক। দুজনের পারিশ্রমিকেও তফাত রয়েছে ৬০ কোটি টাকাও। অর্থাৎ, অক্ষয়ের পরিবর্তে কার্তিককে এই ছবিতে নিলে প্রযোজক অনেক বেশি লাভবান হবেন। ফিরোজ অক্ষয় কুমারকে তাঁর পারিশ্রমিক নিয়ে অনেক বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু পারি্রমিক নিয়ে সমঝোতা করতে রাজি নন অক্ষয়। আর তাই ফিরোজের কাছে কার্তিক আরিয়ানকে সই করানো ছাড়া আর কোনও উপায় নেই। 'হেরা ফেরি ৩' ছবিতে 'রাজু' চরিত্রের জন্য আদর্শ হতে চলেছেন কার্তিক।' পাশাপাশি শোনা যাচ্ছে, 'হেরা ফেরি ৩' ছবিটি পরিচালনা করতে চলেছেন অনীশ বাজমি।

প্রসঙ্গত, শুধুমাত্র 'হেরা ফেরি ৩'-ই নয়। 'ওয়েলকাম ৩', 'আওয়ারা পাগল দিওয়ানা ২' ছবিতেও অক্ষয় কুমারের পরিবর্তে অভিনয় করতে পারেন কার্তিক আরিয়ান।

সেরা শিরোনাম

Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
Bharat Kaul: 'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী
'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী
Bollywood Actress: বলিউড ছেড়েছেন, মা হয়েছেন কন্যাসন্তানের.. সংসার নিয়ে কেমন আছেন আমির খানের নায়িকা?
বলিউড ছেড়েছেন, মা হয়েছেন কন্যাসন্তানের.. সংসার নিয়ে কেমন আছেন আমির খানের নায়িকা?
Sandipta Sen: মানুষ আমাকে প্রতিবাদী চরিত্রে দেখতে চায়, নায়কের পিছনে দাঁড়িয়ে কান্নাকাটি করতে পারব না: সন্দীপ্তা সেন
মানুষ আমাকে প্রতিবাদী চরিত্রে দেখতে চায়, নায়কের পিছনে দাঁড়িয়ে কান্নাকাটি করতে পারব না: সন্দীপ্তা সেন

ভিডিও

CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget