এক্সপ্লোর

Shah Rukh Khan: 'পাঠান'-এ অভিনয়ের প্রস্তাব পেয়ে কী বলেছিলেন শাহরুখ?

Pathaan: 'পাঠান' তৈরির শুরুর গল্পটা কেমন ছিল? শাহরুখ খানকে যখন এই ছবির প্রস্তাব দেওয়া হয়, তখন তাঁর প্রতিক্রিয়া কেমন ছিল? সে প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

মুম্বই: বলিউডের অন্যতম সফল ছবির তালিকায় মাত্র কয়েকদিনেই জায়গা করে নিয়েছে 'পাঠান' (Pathaan)। শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি হিসেবে এটি উল্লেখযোগ্য হয়ে থাকবে। শুধু দর্শকদের কাছ থেকে প্রশংসা পাওয়াই নয়, 'পাঠান'-এর বক্স অফিস কালেকশনও নজরকাড়া। 'জিরো'র ব্যর্থতার পর পর্দা থেকে বিরতি নেন কিং খান। মাঝে দীর্ঘ কয়েকটা বছর কেটে গিয়েছে। তাঁর অনুরাগীরা অপেক্ষা করে ছিলেন যে, কবে তাঁরা ফের পর্দায় কিং খানের ম্যাজিক দেখতে পান। তাঁদের সেই অপেক্ষার অবসান হয়েছে। আর অনুরাগীদের সেই অপেক্ষার প্রভাব পড়েছে বক্স অফিস কালেকশনে। তাই মাত্র ৯ দিনেই বিশ্বজুড়ে ৭০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। কিন্তু 'পাঠান' তৈরির শুরুর গল্পটা কেমন ছিল? শাহরুখ খানকে যখন এই ছবির প্রস্তাব দেওয়া হয়, তখন তাঁর প্রতিক্রিয়া কেমন ছিল? সে প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

'পাঠান' তৈরি প্রসঙ্গে পরিচালক সিদ্ধার্থ আনন্দ-

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানান যে, তিনি বহুদিন ধরেই শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। আর সেটা অবশ্যই অ্যাকশন নির্ভর ছবিতে। দীর্ঘদিন ধরেই তাঁর মনে ছবির নাম 'পাঠান' ঠিক করা ছিল। শুধু তাই নয়, ছবির প্লটও মাথায় ছকা ছিল। আদিত্য চোপড়াকে তিনি তাঁর ভাবনার কথা জানান। আর আদিত্য চোপড়া সঙ্গে সঙ্গে সেটিকে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবির তালিকায় যোগ করে ফেলেন। যদিও আদিত্য কিংবা সিদ্ধার্থ, কেউই নিশ্চিত ছিলেন না যে, শাহরুখ খান কামব্যাকের জন্য তৈরি আছেন কিনা। সিদ্ধার্থ জানাচ্ছেন, এরপর শাহরুখ খানকে এই প্রোজেক্টের কথা জানানোর দায়িত্ব নেন আদিত্য। আগে কিং খানের কাছ থেকে তাঁরা জানতে চান যে, তিনি পর্দায় ফেরার পরিকল্পনায় রয়েছেন কিনা। পরিচালক বলছেন, 'একদিন আদি ওঁর (শাহরুখ খান) সঙ্গে দেখা করেন এবং এই বিষয়ে কথা বলেন। কারণ, ওঁরা দুজনেই খুব ভালো বন্ধুও। তিনি বোঝার চেষ্টা করেন যে, শাহরুখ খানের মাথায় কী চলছে। তখনই ছবির প্রস্তাব দিতে নয়, বরং, ওঁর সঙ্গে গল্প করতে যান। আর শাহরুখের এনার্জি দেখে আদিত্যও মনে জোর পান।'

আরও পড়ুন - Happy Birthday Urmila Matondkar: পরিচালকের সঙ্গে সম্পর্ক থেকে রাজনীতিতে পা, একনজরে ঊর্মিলার অজানা তথ্য

তিনি আরও বলছেন, 'এভাবেই কথা বলতে বলতে হালকাভাবে আদি ওঁকে (শাহরুখ খান) ছবির গল্প শোনান। আর শুনে সঙ্গে সঙ্গেই শাহরুখ বলে দেন যে, তিনি এই ছবি করতে রাজী। আমার মনে আছে, সেই সময় আমি বন্ধুদের সঙ্গে বাইরে ছিলাম। আদি আমাকে ফোন করে বলেন যে, আমি সবেমাত্র ওর সঙ্গে কথা বলে বেরোলাম। ও ছবিটা করতে রাজী হয়েছে। আমি শুনেই উত্তেজিত হয়ে পড়ি। এরপরই আমি আর আদি ঠিক করে ফেলি যে, 'ওয়ার'-এর পরই আমরা এই ছবিটা নিয়ে কাজ করব। আমি তখন এতটাই উত্তেজিত ছিলাম যে, আমার সঙ্গে থাকা বন্ধুদের বলি, তোমরা ভাবতে পারছ! শাহরুখ খান আমার ছবি করবেন। আমি সেই মুহূর্তটা কখনও ভুলতে পারব না।'

প্রসঙ্গত, 'পাঠান' ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম। এছাড়াও, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, নিখাত খান ও আরও অনেকে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
Tollywood News: জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়
জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget