এক্সপ্লোর

Amitabh Bachchan Fees : 'ব্ল্যাক'-এর জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অমিতাভ বচ্চন?

Amitabh Bachchan: 'চেহরে' ছবির প্রযোজক আনন্দ পন্ডিত জানিয়েছেন, বিগ বি-কে যাতে অতিরিক্ত কর দিতে না হয়, তার জন্য ছবির টাইটেল কার্ডে অভিনেতার নাম 'ফ্রেন্ডলি অ্যাপিয়ারেন্স' হিসেবে রাখা হয়েছে।

মুম্বই : সদ্য মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের ছবি 'চেহরে'। জানা যাচ্ছে, রুমি জাফরি পরিচালিত এই ছবিতে অভিনয় করার জন্য কোনও পারিশ্রমিকই নেননি বিগ বি। শুধু তাই নয়, ছবির শ্যুটিং বিদেশে হওয়ায়, তাঁর নিজের যাত্রাপথের সমস্ত খরচ নিজেই বহন করেছেন বলিউডের 'শাহেনশাহ'। এই প্রসঙ্গে 'চেহরে' ছবির প্রযোজক আনন্দ পন্ডিত জানিয়েছেন যে, বিগ বি-কে যাতে অতিরিক্ত কর দিতে না হয় তার জন্য ছবির টাইটেল কার্ডে এই অভিনেতার নাম 'ফ্রেন্ডলি অ্যাপিয়ারেন্স' হিসেবে রাখা হয়েছে।

তবে, 'চেহরে'-ই একমাত্র ছবি নয় যেখানে অভিনয় করার জন্য কোনও পারিশ্রমিক নেননি অমিতাভ বচ্চন। বেশ কিছু বছর আগে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ছবি 'ব্ল্যাক'-এ অভিনয় করেছিলেন বিগ বি। সেই ছবিতে দুর্দান্ত এবং হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পান তিনি। আমরা সকলেই জানি সেই ছবিতে রানি মুখোপাধ্যায় এক বোবা-কালা মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। অমিতাভ অভিনয় করেছিলেন সেই বোবা-কালা মেয়ের শিক্ষকের ভূমিকায়। 'ব্ল্যাক' ছবিতে অভিনয়ের জন্য়ও কোনও পারিশ্রমিক নেননি অমিতাভ।

২০১৭ সালে 'ব্ল্যাক' ছবির ১২ বছর পূর্তিতে অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লিখেছিলেন, 'ওর সমস্ত কাজ দেখার পর আমি শুধু সঞ্জয়ের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আর যখন আমার কাছে ওর সঙ্গে কাজ করার সুযোগ আসে, তখন বিনা পারিশ্রমিকেই আমি এই ছবি করি। শুধুমাত্র এমন একটা প্রোজেক্টের সঙ্গে জড়িয়ে থাকার জন্য। যা পারিশ্রমিকের থেকে অনেক বেশি পাওনা ছিল।'

অমিতাভ আরও লেখেন, 'আমি যখন প্রিমিয়ারে ছবিটা দেখি, আনন্দে চোখে জল এসে গিয়েছিল। আর সেই ছবি কিনা দর্শকাসনে বসে দেখছেন স্বয়ং দিলীপ কুমার। ছবি শেষ হতেই বাইরে যাই। দেখি দিলীপ কুমার এসে আমার হাত দুটো জড়িয়ে ধরলেন আর তাকালেন আমার চোখের দিকে। ওটা আমার জীবনের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।'

প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের সদ্য মুক্তি পাওয়া ছবি 'চেহরে'-তে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইমরান হাশমি, রিয়া চক্রবর্তী, ধৃতিমান চট্টোপাধ্যায়, অনু কপূর। 

সেরা শিরোনাম

Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
Chaiti Ghoshal: 'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?
'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?

ভিডিও

Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির
TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA
Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget