এক্সপ্লোর

Ideas of India: ইভেন্টে পৌঁছতে চড়েছিলেন লোকাল ট্রেনে, এবিপি নেটওয়ার্কের 'আইডিয়াস অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে বললেন নওয়াজউদ্দিন

Ideas of India: সকল দর্শক নওয়াজের প্রশংসায় হাততালি দিতে থাকেন। কিন্তু সাধারণ মানুষেপর মধ্যেও কীভাবে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখলেন?

নয়াদিল্লি: বলিউড তারকাদের (Bollywood stars) সেটে এসে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করার কথা শোনা যায়। অনেক সময়েই তাঁরা 'অ্যাটিটিউড' দেখান বলেও শোনা যায়। তবে এই সময়ে বলিউডের অন্যতম প্রথম সারির তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। নিজের দুর্দান্ত কাজের মাধ্যমে আজ তিনি মহাতারকার তকমা পেয়েছেন সহজেই। আর তিনিই কিনা একবার এক অনুষ্ঠানে যাওয়ার জন্য লোকাল ট্রেনে চেপেছিলেন। মুম্বইয়ে এবিপি নেটওয়ার্ক (ABP Network) আয়োজিত আইডিয়াজ অফ ইন্ডিয়ায় (Ideas of India) এসে শোনালেন সেই গল্প।

লোকাল ট্রেনে নওয়াজ

বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে যে যাই হোক না কেন, কথায় বলে মুম্বইয়ের যানজটে একবার ফেঁসে গেলে আর রক্ষা নেই। তেমনই হয়েছিল নওয়াজের সঙ্গেও। যানজট থেকে বাঁচতে অভিনেতাকে শেষ পর্যন্ত লোকাল ট্রেনে চেপে তারপর দু-চাকায় চড়ে অনুষ্ঠানস্থলে পৌঁছতে হয়েছিল। অজস্র সাধারণ মানুষের সঙ্গে লোকাল ট্রেনে চড়েও নিজের অভিনয় ক্ষমতার পরিচয় দিয়েছেন তিনি। নিজের 'অভিনেতা' পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের বেশে লোকাল ট্রেনে সফর সারেন নওয়াজ।

ঠিক কী ঘটেছিল?

এবিপির অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানিয়ে সঞ্চালক নওয়াজের ট্রেনে চড়ার গল্প বলছিলেন। তিনি বলেন, 'নওয়াজ সকালে কেরলে ছিলেন। ইভেন্টে আসার আগে তিনি মীরা রোডে শ্যুটিং করছিলেন যা ইভেন্টের ভেন্যু থেকে বেশ দূরে। ফলে অনুষ্ঠানে সময় মতো পৌঁছনোর জন্য অভিনেতা লোকাল ট্রেনে চড়ে বসেন, তারপর কারও থেকে লিফ্ট চান এবং অনুষ্ঠানে পৌঁছন।'

সকল দর্শক নওয়াজের প্রশংসায় হাততালি দিতে থাকেন। কিন্তু সাধারণ মানুষেপর মধ্যেও কীভাবে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখলেন? 'গ্যাংস অফ ওয়াসেপুর' অভিনেতার উত্তর, 'আমি একটা সাফা (পাগড়ি বিশেষ) আর মাস্ক পরেছিলাম। আজকাল তো মাস্কের জন্য সহজ হয়ে গেছে।'

আর ট্রেনে চড়ে কেমন লাগে তাঁর?

অভিনেতার কথায়, 'যখন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম মনে হচ্ছিল সব ঠিকই আছে।' লোকাল ট্রেন সফর করে তাঁর উপলব্ধি 'আরে আমি তো এমনই ছিলাম'।

আরও পড়ুন: Ideas of India: ১৫ বারেরও বেশি প্রত্যাখ্যাত হয়েছে ছেলে, ওর জন্য কাজ চাইতে যাইনি: আমির খান

নওয়াজউদ্দিন সিদ্দিকি, ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম বড় ও দক্ষ নাম। কিন্তু তিনি কোনও 'ফিল্মি' পরিবার থেকে আসেননি। ফলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে লোকাল ট্রেন সফর যেমন সাধারণ, তাঁর কাছেও ছিল। আর সেই অনুভূতির কথাই জানালেন অভিনেতা এদিন।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget