এক্সপ্লোর

'Fighter': একাধিক দৃশ্যে চলল কাঁচি, সংলাপে বদল, হৃত্বিক-দীপিকার 'ফাইটার' পেল U/A ছাড়পত্র

CBFC: জাতীয় বিনোদন সংস্থা সূত্রে খবর, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এই ছবিতে মোট ৪টি কাটের নির্দেশ দিয়েছে। 'ধূমপান বিরোধী সতর্কবার্তা' হিন্দিতে উল্লেখ করতে বলা হয়েছে বলেও খবর সূত্রের। আর?

মুম্বই: ২০২৪ সালের বিগ বাজেট (big budget) সিনেমার অন্যতম হৃত্বিক রোশন (Hrithik Roshan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত 'ফাইটার' (Fighter)। এই ছবির বক্স অফিস কালেকশনের দিকে তাকিয়ে সকলে। শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রিম বুকিং এবং টিকিট বিক্রিও হচ্ছে বেশ দ্রুত গতিতে। তারই আগে শোনা গেল সেন্সর বোর্ডের (Sensor Board) কাঁচি চলেছে এই ছবির একাধিক দৃশ্যে। 

সেন্সর বোর্ডের রিভিউয়ে কাঁচি চলল 'ফাইটার' ছবির একাধিক দৃশ্যে

ছবি মুক্তির আগে রিভিউ শেষ করল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (Central Board Of Film Certification)। সিদ্ধার্থ আনন্দের 'মারফ্লিক্স এন্টারটেনমেন্ট' ও 'ভায়াকম ১৮ স্টুডিওজ'-এর তৈরি 'ফাইটার' হচ্ছে ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন ফিল্ম। হৃত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কপূর এই ছবির অন্যতম তিন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব, লড়াই নিয়ে তৈরি এই ছবির অভিনেতারা মূলত ফাইটার পাইলটের চরিত্রে অভিনয় করেছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

কোন কোন দৃশ্যে চলল কাঁচি?

জাতীয় স্তরের বিনোদন সংস্থা সূত্রে খবর, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এই ছবিতে মোট ৪টি কাটের নির্দেশ দিয়েছে। 'ধূমপান বিরোধী সতর্কবার্তা' হিন্দিতে উল্লেখ করতে বলা হয়েছে বলেও খবর সূত্রের। বেশ কিছু সংলাপে কুকথা বা 'খারাপ শব্দ' মিউট করে দেওয়া হয়েছে বা পরিবর্তন করে ফেলা হবে। এর মধ্যে একটি ছিল ছবির ৫৩ মিনিটের মাথায় এবং অপরটি ১ ঘণ্টা ১৮ মিনিটের মাথায়। CBFC ছবির নির্মাতাদের কিছু 'যৌন ইঙ্গিতকারী দৃশ্য' সরিয়ে ফেলতে বলেছে বলেও জানা যাচ্ছে। টিভিতে খবর দেখা যাচ্ছে এমন দৃশ্যগুলিকে শুধুমাত্র অডিও দিয়ে পরিবর্তিত করতে বলা হয়েছে। এই সমস্ত কাটছাঁটের পর 'ফাইটার' ছবিটি U/A ছাড়পত্র পেয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটেছে। 'ফাইটার' ছবিটি ২ ঘণ্টা ৪৬ মিনিট দীর্ঘ। ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। 

আরও পড়ুন: Ram Mandir Inauguration: রামমন্দিরে ২.৬ কোটি অনুদানের ঘোষণা তেজা অভিনীত 'হনুম্যান' ছবির নির্মাতাদের

গত বছর ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া 'পাঠান' ছবির পর দ্বিতীয় সিদ্ধার্থ আনন্দ ও দীপিকা পাড়ুকোন ছবিও এবার সেন্সর বোর্ডের কাঁচির ধার সামলাল। 'পাঠান' ছবির 'বেশরম রং' গানটির জন্য সেন্সর বোর্ডে ধাক্কা খেয়েছিল শাহরুখের ছবি। কিছু নির্দিষ্ট দৃশ্য বাদ দিয়ে অন্য শট দিয়ে গানটি রাখা হয় সিনেমায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Urvashi Rautela AI Compensation: AI সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭০০০ কোটি ক্ষতিপূরণ দাবি করছেন বলিউড নায়িকা, বিনা অনুমতিতে ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ
AI সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭০০০ কোটি ক্ষতিপূরণ দাবি করছেন বলিউড নায়িকা, বিনা অনুমতিতে ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ
Vande Mataram: পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
Bigg Boss Bangla: 'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget