এক্সপ্লোর

Hrithik Roshan: সেলফি তুলতে যেতেই ডেলিভারি বয়কে ধাক্কা হৃতিকের দেহরক্ষীর, সমালোচনার মুখে অভিনেতা

Hrithik Roshan News: সেই সূত্রেই একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ৩ জন। তবে সঙ্গে ছিলেন না ঋত্বিকের চর্চিত প্রেমিকা। একটি নীল টুপি ও কালো টি শার্ট পরে রেস্তোরাঁর বাইরে বেরিয়ে আসতে দেখা যায় হৃতিককে।

কলকাতা: সম্প্রতি একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গিয়েছিলেন অভিনেতা ঋত্বিক রোশন (Hrithik Roshan), তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান (Sussanne Khan) ও সুজানের প্রেমিক আর্সলন গোনি (Arslan Goni)-র সঙ্গে। সম্পর্ক ভাঙলেও একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন ঋত্বিক ও সুজান। 

সেই সূত্রেই একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ৩ জন। তবে সঙ্গে ছিলেন না ঋত্বিকের চর্চিত প্রেমিকা। একটি নীল টুপি ও কালো টি শার্ট পরে রেস্তোরাঁর বাইরে বেরিয়ে আসতে দেখা যায় হৃতিককে। তখনও সেখানে এসে পৌঁছননি সুজানেরা। গাড়ির সামনেই তাঁদের জন্য অপেক্ষা করছিলেন হৃতিক। হঠাৎ একজন অনুরাগী হৃতিককে একটি সেলফি তোলার আবদার করেন। বিনীতভাবেই সেই আবেদন নাকচ করে দেন অভিনেতা। এরপর এক ডেলিভারি বয় হৃতিককে প্রশ্ন না করেই সেলফি তুলতে যান তাঁর সঙ্গে। তখন তাঁকে কার্যত ধাক্কা দিয়ে সরিয়ে দেন হৃতিকের দেহরক্ষীরা। হৃতিক তা দেখে অবশ্য দেহরক্ষীদের বারণ করেননি, বরং সম্মতিসূচক মাথা নাড়েন। এরপরেই সুজান ও আর্সলন এসে যাওয়ায় গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তাঁরা। 

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'সাধারণ মানুষের জন্যই আজকে ওঁর সবকিছু। আর সেই সাধারণ মানুষকেই ধাক্কা দিচ্ছেন! নিজেকে কী ভাবেন উনি?' অপর একজন লিখেছেন, 'হৃতিকের সামনেই একজন ডেলিভারি বয়কে ধাক্কা মারা হচ্ছে সামান্য সেলফি তোলার অপরাধে। উনি সেটার প্রতিবাদও করলেন না। আমাদের উচিত ওঁর প্রচার বন্ধ করা।'

কাজের ক্ষেত্রে, ওয়ার টু' (War 2) শ্য়ুটিং শুরু হতে চলেছে খুব শীঘ্রই। আর এই ছবি নিয়ে প্রকাশ্যে এসেছে নতুন তথ্য। শোনা যাচ্ছে, এই ছবিতে হৃত্বিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে।

সম্প্রতি জানা গেছে, 'ওয়ার' ছবির পার্ট টু পরিচালনা করার দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় (Ayan Mukherjee)। আর ছবিটির প্রযোজনা করছে যশরাজ ফিল্মস (Yash Raj Films)। প্রযোজনা সংস্থার কর্ণধার পরিচালনার বিষয়ে যোগাযোগ করেছিলেন অয়নের সঙ্গে।  এই খবরের ইঙ্গিত পাওয়া গিয়েছিল অয়নের ইনস্টা-পোস্টেও। এরপর এই খবর প্রকাশ করেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক তরন আদর্শও। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget