এক্সপ্লোর

‘কর্ণ-অর্জুন টু’ হলে একসঙ্গে কাজ করবেন শাহরুখ-হৃত্বিক? এপ্রসঙ্গে কী বললেন রাকেশ পুত্র

মুম্বই: ‘রইস’-‘কাবিল’-এর মুক্তি একদিনে হওয়া, প্রেক্ষাগৃহে সমান সমান হারে স্ক্রিন না পাওয়া, এইরকম না না বিষয় নিয়ে টিম রইস এবং রাকেশ রোশনের মধ্যে সম্প্রতি একটু নরমে-গরমে কথা হয়ে গেছে। রাকেশ রোশনের সাম্প্রতিক এক সাক্ষাত্কার দেখেতো মনেই হয়েছিল হয়তো বলিউডে ফের একটা বন্ধুত্বে ইতি পড়তে চলেছে। যদিও পরিস্থিতি সামলাতে টুইটে করে শাহরুখকে নিজের ‘মেন্টর’ বলে, ‘কাবিল’-এ তাঁর অভিনয় শাহরুখকে গর্বিত করবেন বলেও মন্তব্য করেন হৃত্বিক। এছাড়া বাদশাকে তাঁর ছবির জন্যে শুভেচ্ছাও জানান তিনি। এরপরই পাল্টা শাহরুখ টুইট করেন, দুটো ছবি আলাদা দিনে মুক্তি পেলে ভাল হত। তবে দুটো ছবিরই সাফল্য কামনা করেছেন তিনি। তবে এরমাঝেই রাকেশ রোশন এক সাক্ষাত্কারে জানান, তিনি আগামী দিনে শাহরুখ-হৃত্বিক দুজনকে নিয়েই একসঙ্গে কাজ করতে চান। সেক্ষেত্রে যদি ‘কর্ণ-অর্জুন’-এর সিকুয়েল হয়, তাহলে হয়তো বলিউডের এই দুই সুপারস্টারকে একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে। এপ্রসঙ্গে হৃত্বিককে প্রশ্ন করা হলে, তিনি বলেন, বাবা ছবি করলেও, তাঁর চিত্রনাট্য পছন্দ হওয়া আগে দরকার। ছবি বাছাইয়ের ক্ষেত্রে কোনও কমফর্ট জোনকে গুরুত্ব দিতে নারাজ হৃত্বিক। তবে শাহরুখের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ক্রেজি-ফোর’ ছবিতে একটি গানে নাচার কথা ছিল হৃত্বিকের। কিন্তু হাঁটুতে চোটের জন্যে সেবার তিনি ওই কাজটা করতে পারেননি। তখন শাহরুখকে একবার অনুরোধ করতেই তিনি কাজটা করে দেন। তাই ‘কর্ণ-অর্জুনে’র মতো দুজন হিরো নিয়ে তৈরি ছবিতে যদি রাকেশ রোশন কোনওদিন কাজ করেন, তাহলে তাঁর প্রথম পছন্দ হবে শাহরুখ-হৃত্বিকই। কারণ, এখানে দুজন নায়কেরই সমান গুরুত্ব রয়েছে। এর আগে শাহরুখ-হৃত্বিক শেষবার ২০০১ সালে একসঙ্গে ‘কভি খুশি কভি গম’ ছবিতে কাজ করেছিলেন। তবে তারপরও বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই মহাতারকা, যেমন ‘ওম শান্তি ওম’, ‘লাক বাই চান্স’, ‘আই সি ইউ’ এবং ‘ডন-টু’। তবে কোথাওই দুজনে একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেননি। তবে যদি সত্যিই রাকেশ রোশন এই প্রজেক্ট করতে সফল হন, তাহলে আপনাদের কেমন লাগবে? শাহরুখ-হৃত্বিককে সত্যিই কী আপনারা একসঙ্গে ফের দেখতে চান পর্দায়? ‘কর্ণ-অর্জুন টু’ যদি সত্যিই হয়, তাহলে সলমন-শাহরুখের জায়গায় শাহরুখ-হৃত্বিককে কেমন লাগবে, জানাতে কমেন্ট করুন এখানে।

সেরা শিরোনাম

Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget