এক্সপ্লোর

Hug Day 2021: ঝগড়া চলছে, হাগ ডে-তে কৌশানির অভিমান ভাঙাবেন বনি?

অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, দু জায়গাতেই সমান জনপ্রিয় এই জুটি। বড়পর্দায় অভিষেকও হয়েছিল একইসঙ্গে, একই ছবিতে। কৌশানি মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। যাঁদের জীবনে প্রেম রয়েছে, খুনসুটি রয়েছে, রয়েছে মান অভিমানও। তবু একে অপরকে চোখে হারান তাঁরা। প্রেমের সপ্তাহে কী করছেন এই জুটি? এবিপি আনন্দর সঙ্গে গল্পে মজলেন কৌশানি

কলকাতা: অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, দু জায়গাতেই সমান জনপ্রিয় এই জুটি। বড়পর্দায় অভিষেকও হয়েছিল একইসঙ্গে, একই ছবিতে। কৌশানি মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। যাঁদের জীবনে প্রেম রয়েছে, খুনসুটি রয়েছে, রয়েছে মান অভিমানও। তবু একে অপরকে চোখে হারান তাঁরা। প্রেমের সপ্তাহে কী করছেন এই জুটি? এবিপি আনন্দর সঙ্গে গল্পে মজলেন কৌশানি।

সদ্য মুক্তি পেয়েছে কৌশানি-বনির নতুন ছবি ‘তুমি আসবে বলে’। রিয়েল লাইফ প্রেমিকের সঙ্গে রিল লাইফ শ্যুটিং-এর অভিজ্ঞতা কেমন ছিল? কৌশানি বলছেন, ‘আমি আর বনি এর আগেও শ্যুটিং করেছি একসঙ্গে। ‘তুমি আসবে বলে’-এর অনেকটাই শ্যুটিং হয়েছে বেনারসে। ভীষণ গরম ছিল ওখানে। আর প্রত্যেকবার কস্টিউম বদলানোর জন্য আমাদের ঘাটের অতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হত।’ অফ ক্যামেরায় বোঝাপড়ার ম্যাজিকটাই কি অন ক্যামেরায় ফুটে ওঠে এই জুটির ক্ষেত্রে? ‘বাস্তবের প্রেমিকের সঙ্গে অভিনয় করার ভালো খারাপ দুই দিকই আছে। একদিকে যেমন দুজনের মধ্যের বোঝাপড়া, টাইমিং-র জন্য কাজ করতে সুবিধা হয়, অন্যদিকে সমস্যাও রয়েছে প্রচুর।’ যেমন? কৌশানি হাসতে হাসতে বললেন, ‘যেমন ধরুন খুব ঝগড়া হল। একেবারে কথা বন্ধ। সেই সময়ে রোম্যান্টিক শ্যুট করতে একদম ইচ্ছা করে না।’ এমন অভিজ্ঞতা হয়েছে নাকি? ‘অনেকবার। ‘তুমি আসবে বলে’-তে ‘কী করে ভুলে থাকি তোকে’ গানটার শ্যুটের সময় আমার আর বনির প্রচন্ড ঝগড়া, মুখ দেখাদেখি বন্ধ ছিল। পর্দায় দেখে অবশ্য কেউ কিচ্ছু বুঝতে পারবেন না।’ ঝগড়া হলে কে আগে অভিমান ভাঙায়? ‘বেশিরভাগ সময়ই বনি,’ স্বীকারোক্তি কৌশানির। বললেন, ‘আমি বিশ্বাস করি মেয়েদের সবসময়ই স্পেশাল ফিল করানো উচিত। সেটা মেয়েদের প্রাপ্য। তবে আমিও কখনও কখনও বনির মান ভাঙাই।’

প্রেমের সপ্তাহের প্রত্যেকদিন নিজেদের মতো করে উপভোগ করবার সুযোগ হয় না বনি-কৌশানির। তবে রোজ ডে বা চকোলেট ডে-তে শো করতে গিয়ে অনেক উপহার পাওয়ার অভিজ্ঞতা হয়েছে।

সদ্য রাজনীতিতে যোগ দিয়েছেন কৌশানি। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? নায়িকা বললেন, ‘যখন বিভিন্ন জায়গায় শো করতে বা শ্যুটিং-এ যাই, মানুষদের সঙ্গে আলাপ হয়, মনে হয় সবার জন্য যদি ভালো কিছু করতে পারতাম। মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে আসা।’

বনির সঙ্গে সংসার পাতার পরিকল্পনা কবে? ‘২০২৩ নাগাদ ইচ্ছা আছে,’ উত্তর কৌশানির। ভ্যালেন্টাইনস ডে তে কী পরিকল্পনা রয়েছে? কৌশানি বললেন, ‘ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে তা হবে না। হয়তো কলকাতার মধ্যেই কোনও একটা সুন্দর জায়গায় কাটাব দিনটা। আর রাতে ক্যান্ডেললাইট ডিনার। পর্দার বাইরেও আমি ভীষণ ফিল্মি।’ তাহলে ১৪ তারিখের ঠিকানা কোথায়? ‘জানি না,’ কৌশানির গলায় একটু অভিমান। কেন? ‘বনির সঙ্গে ঝগড়া হয়েছে। কাজের জন্য একে অপরকে সময় দিতে পারছি না, সেটা নিয়ে। বনি মান ভাঙালে তবেই ভ্যালেন্টাইনস ডে তে দেখা হবে।’

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget