এক্সপ্লোর

Hum Do Hamare Do Trailer: আগামীকাল মুক্তি পাচ্ছে 'হম দো হমারে দো' ছবির ট্রেলার, ঘোষণা অভিনেত্রীর

দীপাবলিতে মুক্তি পাচ্ছে পরিচালক অভিষেক জৈনর ছবি 'হম দো হমারে দো'। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও ও কৃতি শ্যানন। রয়েছেন পরেশ রাওয়াল, অপারশক্তি খুরানা,রত্না পাঠকের মত অভিনেতারাও। 

মুম্বই: আগামীকাল মুক্তি পাচ্ছে রাজকুমার রাও ও কৃতি শ্যানন অভিনীত 'হম দো হমারে দো' ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী কৃতি শ্যানন। ক্যাপশনে লেখেন, 'কাল আসছে আমাদের "ফ্যামিলিওয়ালা" ট্রেলার!' আগামী ২৯ অক্টোবর, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে ছবিটি।

 

ওটিটি প্ল্যাটফর্মে এবার বিগ রিলিজ। দীপাবলিতে মুক্তি পাচ্ছে পরিচালক অভিষেক জৈনর ছবি 'হম দো হমারে দো'। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও ও কৃতি শ্যানন। রয়েছেন পরেশ রাওয়াল, অপারশক্তি খুরানা, রত্না পাঠকের মত অভিনেতারাও। 

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার। 'হম দো হমারে দো' ছবির টিজারে দেখা যায় মা-বাবাকে দত্তক নেওয়ার কথা রাজকুমারকে জানাচ্ছেন কৃতি। টিজার দেখেই বোঝা যাচ্ছে ছবিটি কমেডি ঘরানার। এই ছবিতে সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব সামলেছেন সচিন জিগর ও ছবিটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। এর আগে কৃতি শ্য়ানন ও রাজকুমার রাওকে দেখা গেছিল 'বরেলী কি বরফি' ছবিতে। এই দু'জনের পাশাপাশি আয়ুষ্মান খুরানাকেও দেখা গেছিল সেই ছবিতে। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে  কৃতি শ্যানন অভিনীত 'মিমি'। লক্ষ্ণণ উতেকর পরিচালিত ছবিটি রীতিমত সাড়া ফেলে দিয়েছিল দর্শক মহলে। এই ছবিতে সারোগেট মাদারের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি। তাঁর সঙ্গে দেখা মিলেছিল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীরও। তবে এই ছবিতে কৃতির অভিনয় মুগ্ধ করেছিল সিনেমাপ্রেমী দর্শককে। এই ছবির জন্য় ১৫ কেজি ওজনও বাড়াতে হয়েছিল এই বি-টাউন সুন্দরীকে। দর্শকের বিচারে এই ছবিটি ছিল ২০২১-এর অন্য়তম সেরা ছবি।

অন্য়দিকে, ২০১০ সালে কেরিয়ার শুরু করে ইতিমধ্য়েই ২৫টিরও বেশি ছবিতে কাজ করে ফেলেছেন অভিনেতা রাজকুমার রাও। যার মধ্য়ে উল্লেখযোগ্য় 'লভ সেক্স ঔর ধোকা', 'রাগিনি এমএমএস', 'গ্যাংস অফ ওয়াসেপুর - পার্ট ২', 'কাই পো চে', 'কুইন', 'সিটিলাইটস', 'নিউটন', 'শাদি মে জরুর আনা', 'স্ত্রী'-এর মত আরও বেশ কয়েকটি।

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, বাংলা সিনেমার ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, বাংলা সিনেমার ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
Sara Tendulkar Marriage: সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?

ভিডিও

Sundarban Tiger Sighting | সুন্দরবনের পিরখালি জঙ্গলে বাঘের বিরল দৃশ্য ক্যামেরাবন্দি | ABP Ananda
Sheikh Hasina News |
Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget