এক্সপ্লোর

Bollywood Heroin: 'হতাশা এসেছে, বারে বারে ব্যর্থ হয়েছি, তবু....' নিজেকে খোলা চিঠি লিখছেন, কে এই বলি অভিনেত্রী?

Bollywood Update: একটি চিঠির আকারে, নিজের মনের কথা লিখেছেন তিনি। আর কাকে উদ্দেশ্য করে লিখেছেন? ১৬ বছর বয়সী নিজেকে...

কলকাতা: কিছু ছবি, কিছু লেখা... আর অনেকটা মনের কথা। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি থেকে শুরু করে মায়ানগরীতে প্রথম পা রাখা, পর্দার সামনে সুযোগ পাওয়া... সমস্তটা লিখলেন তিনি। হুমা কুরেশি (Huma Qureshi)। বর্তমানে বলিউডে তাঁর জায়গা পাকা। তাঁর ওয়েব সিরিজ 'মহারানি' (Maharani)-র নতুন সিজন মুক্তি পেয়েছে সদ্যই। আর সেই সিজনের প্রচারেই, বলি-অভিনেত্রী লিখলেন, তাঁর মায়া নগরীর সফর। 

একটি চিঠির আকারে, নিজের মনের কথা লিখেছেন তিনি। আর কাকে উদ্দেশ্য করে লিখেছেন? ১৬ বছর বয়সী হুমাকে। নিজের ছোটবেলাকে। হুমা তাঁর খোলা চিঠিতে লিখছেন, 'প্রিয় ১৬ বছরের আমি, ভাগ্যিস ক্লাস ১১-এ প্রিন্সিপালের অফিসে তুমি আমায় নিয়ে গিয়েছিলে। সেইদিন ভয় পাচ্ছিলেন তুমি, কিন্তু নিজের মঞ্চ-প্রীতির কথা জানাতেই গিয়েছিলে তুমি। ভয়কে জয় করে ঝলমল করে উঠেছিলে তুমি। কলাবিভাগ নিয়ে পড়াশোনা করা ছিল তোমার প্রথম লড়াই। নিজের পছন্দকে বেছে নেওয়ার লড়াই। সবাই তোমায় বলেছিল, তুমি বোকা। তুমি ভুল পথ বাছছো। তুমি অন্যদের মতো হতে পারোনি যারা নিয়মমাফিক জীবনযাপন করেই দিব্য রয়েছে। তোমার সেই জেদকে সাধুবাদ.. তার জন্যই আজ আমি এই সফরের অংশীদার হতে পারলাম। কথা দিচ্ছি, আমার চিরকালের সফরে, নিজের মধ্যের ছোট্ট হুমাকে বাঁচিয়ে রাখব আমি।'

এরপরে হুমা লিখেছেন তাঁর মুম্বইয়ে আসার কথা, লড়াইয়ের কথা, বারে বারে প্রত্যাখ্যাত হওয়ার গল্প, কান্নাভেজা রাত কাটানোর গল্প। তিনি প্রসঙ্গ টেনে এনেছেন তাঁর ওয়েব সিরিজেরও। অনুরাগীদের উৎসাহ দিয়ে তিনি যেন বলতে চেয়েছেন, 'যদি ছোট্ট শহর থেকে আসা রানি পারে.. তাহলে তোমরা সবাই পারবে। সমস্ত বাধা-বিপত্তি এড়িয়ে সাফল্য পাবে। তুমি যেমন.. তোমার সমস্ত খুঁত নিয়েই তুমি সুন্দর।'

শেষমেষ হুমা লিখেছেন, 'এই চিঠি লিখছে সেই হুমা, যে হয়তো একটু হলেও ঝলমল করতে পেরেছে। নিজের জায়গা তৈরি করতে পেরেছে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Huma Qureshi (@iamhumaq)

আরও পড়ুন: Swastika Ghosh Exclusive: এক সময়ে শিয়ালদা স্টেশনে রাত কাটিয়ে শ্যুটিং করতেন, এখন তাঁকে দেখতেই বাড়ির সামনে ভিড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget