এক্সপ্লোর

লকডাউনে কাজ নেই, কী করে বেঁচে থাকব জানি না, বলছেন বলিউডের স্পটবয় রাকেশ দুবে

তিন দশক ধরে স্পটবয় হিসেবে কাজ করছেন রাকেশ।

মুম্বই: করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া অন্য সব ক্ষেত্রে কাজ বন্ধ। খেলা, সিনেমা-সিরিয়ালের শ্যুটিংও বন্ধ। এতেই বিপাকে পড়েছেন অসংখ্য মানুষ। তাদেরই একজন বলিউডের স্পটবয় রাকেশ দুবে। কাজ বন্ধ হয়ে যাওয়ায় তিনি কীভাবে সংসার চালাবেন সেটাই বুঝতে পারছেন না। তিন দশক ধরে স্পটবয় হিসেবে কাজ করছেন রাকেশ। তিনি জানিয়েছেন, ‘আমরা শুরু থেকে শেষপর্যন্ত সেটে থাকি। আমাদের বিভিন্ন দলে ভাগ করে কাজ দেওয়া হয়। কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ও ক্রুদের দেখাশোনা করে, কয়েকজন আবার সেটে খাবার পৌঁছে দেয়। আমরা আলো লাগানো, সেট তৈরির কাজেও হাত লাগাই। স্পটবয়রা মাসে ১৫ দিন কাজ পায়। আমার রোজগার মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা। করোনা ভাইরাস ছড়িয়ে পড়তেই প্রোডাকশন হাউসগুলো কাজ বন্ধ করে দেয়। তারপর লকডাউন জারি হতে আমরা কর্মহীন হয়ে বাড়িতে বসে আছি। এই বিরতি আমরা কেউ চাই না। এটা আমাদের সাধ্যেরও বাইরে। আমার স্ত্রী ও তিন সন্তান আছে। আমার যে সামান্য সঞ্চয় ছিল, সেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এরপর কী করে সংসার চালাব জানি না।’ রাকেশ আরও জানিয়েছেন, ‘চার বছর আগে মেট্রোর কাজের জন্য আমার বাড়ি ভাঙা পড়ে। আমি এখন বান্দ্রায় ভাড়াবাড়িতে থাকি। প্রতি মাসে ১০ হাজার টাকা ভাড়া দিতে হয়। ফলে আমার অর্ধেক বেতন বাড়িভাড়া দিতেই চলে যায়। এখন আমার কোনও রোজগার নেই। ফলে কী করব জানি না। আমি টাকা চেয়ে মরিয়া হয়ে দিল্লিত হরিন্দর সিক্কাকে ফোন করেছিলাম। তিনি আমাকে সাহায্য করেন। কিন্তু আমার আবার কাজ শুরু করা জরুরি।’ বলিউডের কর্মীদের সাহায্যে এগিয়ে এসেছেন সলমন খান, বরুণ ধবন, অজয় দেবগনের মতো তারকারা। যশ রাজ ফিল্মস, রোহিত শেট্টি ফিল্মসও রাকেশের মতো কর্মীদের সাহায্য করছে। কিন্তু রাকেশ জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত কোনও সাহায্য পাননি। এমনকী, রেশনও দেওয়া হয়নি তাঁকে। সলমনের সাহায্যের বিষয়ে রাকেশ বলেছেন, ‘কয়েকজন আমাকে বলেছেন, সলমন খান আমাদের সাহায্য করছেন। কিন্তু এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা আসেনি। হয়তো সেই প্রক্রিয়া চলছে। আমি হয়তো টাকা পাব। সামনে কঠিন দিন। কী করব জানি না, তবে আমার বিশ্বাস ঈশ্বর সাহায্য করবেন।’

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget