এক্সপ্লোর

কাজলের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ, আত্মজীবনীতে ভারাক্রান্ত স্বীকারোক্তি কর্ণ জোহরের

মুম্বই:  ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’-এর মতো একাধিক হিট ছবিতে কর্ণ জোহর-কাজল একসঙ্গে কাজ করেছেন। তাঁদের বন্ধুত্ব বলিউডে সকলের কাছে ছিল একটা দৃষ্টান্ত। আর সেই বন্ধুত্বেই কালো মেঘের ছায়া। আর সেকথা নিজে মুখে জানিয়েছেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর স্বয়ং তাঁর আত্মজীবনী ‘অ্যান আনসুইটেবল বয়’-তে। ঘটনার সূত্রপাত বহুদিন আগেই। কিন্তু সম্প্রতি কর্ণের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ যখন অজয় দেবগনের ছবি ‘শিবায়’-এর সঙ্গে একই দিনে মুক্তি পায় তখনই এই বিবাদ আরও খারাপ আকার ধারণ করে। অজয় কর্ণের বিরুদ্ধে অভিযোগ তোলেন, তিনি নাকি স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খানকে ঘুষ দিয়েছেন ‘শিবায়’-এর বিরুদ্ধে নেতিবাচক প্রচার করার জন্যে। যদিও সে অভিযোগ অস্বীকার করেন কমল আর খান। কিন্তু সম্পর্কে ভাঙন তখনই ধরে যায়। পরে যখন কাজল তাঁর স্বামীর সেই অভিযোগের সমর্থনে টুইটে ‘শকড’ লিখে প্রতিক্রিয়া দেন, তখনই কাজল-কর্ণের সম্পর্কের শেষ পেরেক পড়ে যায়। সেই অভিযোগ কাজল বিশ্বাস করেছেন দেখে আরও বেশি আঘাত পান বলিউডের এই বিখ্যাত পরিচালক-প্রযোজক। তিনি নিজের আত্মজীবনীতে এই সম্পর্ক নিয়ে যা লিখেছেন, তা অনেকটা এই রকম কাজলের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ, আত্মজীবনীতে ভারাক্রান্ত স্বীকারোক্তি কর্ণ জোহরের এই দুই প্রিয় বন্ধুর মধ্যে ঠিক কী হয়েছিল সেবিষয়ে স্পষ্ট কিছু না বললেও, তাঁদের সম্পর্কের কখন কী স্ট্যাটাস ছিল সেকথা খোলাখুলিই লিখেছেন কর্ণ kjo2 কর্ণের এই ঘুষ দেওয়ার খবর তখনই প্রকাশ্যে আসে যখন অজয় দেবগণের ম্যানেজার এবং কেআরকে-র টেলিফোনের কথোপকথন সামনে আসে। KJO4 তবে এই পুরো ঘটনায় মারাত্মক আঘাত পেয়েছেন কর্ণ, সেটা তাঁর লেখা থেকেই স্পষ্ট kjo5 তবে ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর একটি ডায়লগ আজ খুবই মনে পড়ছে ‘বাট সি ইজ ইওর বেস্ট ফ্রেন্ড ইয়ার’! বন্ধুত্বের মাঝে ‘কভি খুশি কভি গম’ আসতেই পারে, কিন্তু এভাবে 'আলবিদা' বলা হয়তো ঠিক হচ্ছে না। তাই সকলেই চান এই সম্পর্কের কালো মেঘ যত তাড়াতাড়ি সম্ভব কেটে যাক।

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget