এক্সপ্লোর

জিরো ফ্লপ করায় খারাপ লেগেছে, শাহরুখের স্বীকারোক্তি

জিরো-র ওপর তাঁর ঝিমিয়ে পড়া কেরিয়ারের উড়ান অনেকটাই অপেক্ষা করছিল। ছবি ফ্লপ হওয়ায় মুষড়ে পড়েছেন শাহরুখ খান।

মুম্বই: একের পর এক ফ্লপের পর বলিউডের বাদশা হিসেবে প্রত্যাবর্তনের জন্য জিরো-র সাফল্য অত্যন্ত জরুরি ছিল তাঁর। কিন্তু জিরো ব্যর্থ হওয়ায় তাঁর খারাপ লেগেছে। স্বীকার করলেন শাহরুখ খান। এই মুহূর্তে তাঁর হাতে কোনও ছবি নেই বলে জানিয়েছেন তিনি। চিনে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন. ভারতে জিরো তেমন সাফল্য পায়নি। হয়তো ছবিটা আমার পক্ষে ভুল ছিল, হয়তো গল্প শোনানোর সময় অন্যভাবে বলা হয়। তাই চিনের মানুষ জিরো কীভাবে নেবেন তা নিয়ে তাঁর উদ্বেগ রয়েছে, তাঁর আশা, এই ছবি মানুষের ভাল লাগবে। বেজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ প্রদর্শিত ছবি হতে চলেছে জিরো। ২০ এপ্রিল শেষ হবে এই উৎসব। এই ছবিতে শাহরুখ এক বামনের ভূমিকায় অভিনয় করেছেন যে এক সেরিব্রাল পলসিতে আক্রান্ত বৈজ্ঞানিক ও এক বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে ত্রিকোণ প্রেমে জড়িয়ে পড়েছে। কিন্তু যথেষ্ট হইচই ও আগ্রহ তৈরি হওয়ার পরেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। এসআরকে বলেছেন, জিরো ফ্লপ হতে খারাপ লেগেছে তাঁর। এত লোক ছবিটা পছন্দ করেননি। ৩ বছর ধরে একটা ছবি তৈরি হল, আর তারপর সেটা চলল না। না, ঠিক হতাশা নয়, তবে এমন দিন তিনি দেখতে চাননি। ৩ মাস পর নিজে ছবিটা দেখবেন তিনি। নিজে দেখে বোঝার চেষ্টা করবেন, ঠিক কোথায় কোথায় ভুল হয়েছিল। শাহরুখ জানিয়েছেন, তাঁর হাতে এই মুহূর্তে কোনও ছবি নেই, কোন ছবিতে কাজ করবেন এখনও ঠিক করেননি। ঠিক করেছেন মাস কয়েকের ছুটি নেবেন, তারপর ভেবেচিন্তে দেখবেন। কারণ যে ছবিই হাতে নিন তা নিয়ে নিজের উত্তেজনা চরমে পৌঁছে দিতে চান তিনি। ৩০ বছর ধরে তিনি কাজ করে চলেছেন, দিনে কাজ করেন ১৬ ঘণ্টা। তাই সেই কাজ যদি আগ্রহী না করে তোলে তা হলে তা করার যৌক্তিকতা কোথায়। হাতে এই মুহূর্তে তেমন কাজ নেই, যদি আসে তিনি দ্বিধা করবেন না। শাহরুখের মতে, আয়রনম্যান বা ব্যাটম্যানের মত ভারতের নিজস্ব একজন সুপারহিরো থাকা দরকার। চিনা ছবিতে কাজ করতেও তাঁর আপত্তি নেই, তবে সে জন্য মান্দারিন ভাষা শিখতে হবে।

সেরা শিরোনাম

Srijla-Nandini: 'সত্যিটা বল.. চিঠিতে I Love You লেখা'... সৃজলা ফেরার পরে একান্তে এসে কী বললেন নন্দিনী? প্রকাশ্যে সবটা..
'সত্যিটা বল.. চিঠিতে I Love You লেখা'... সৃজলা ফেরার পরে একান্তে এসে কী বললেন নন্দিনী? প্রকাশ্যে সবটা..
Swara Bhaskar: ওজন বৃদ্ধি নিয়ে লাগাতার কটাক্ষের শিকার, 'মোটা' লেখা পোশাক পরে এসে নীরব প্রতিবাদ স্বরার
ওজন বৃদ্ধি নিয়ে লাগাতার কটাক্ষের শিকার, 'মোটা' লেখা পোশাক পরে এসে নীরব প্রতিবাদ স্বরার
Big Boss Bangla: 'দুর্নিবার, তনুশ্রী, ঝিলাম সবাই...', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথমবার মুখ খুললেন সায়ক! কী জানালেন?
'দুর্নিবার, তনুশ্রী, ঝিলাম সবাই...', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথমবার মুখ খুললেন সায়ক! কী জানালেন?
Big Boss Bangla: 'এই দিনটার জন্যই চেয়েছিলাম, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাই...', হঠাৎ এ কথা কেন বললেন সায়ক?
'এই দিনটার জন্যই চেয়েছিলাম, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাই...', হঠাৎ এ কথা কেন বললেন সায়ক?

ভিডিও

Sukanta Majumdar News: ‘এটা ওদের ঘরের বিষয়, ওদের স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই’, বললেন সুকান্ত মজুমদার
Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |
Agnimitra Paul |
Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Embed widget