এক্সপ্লোর

Sanjay Gadhvi: 'দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি', পরিচালক সঞ্জয় গাধভির স্মৃতিচারণায় 'ধুম' অভিনেতা অভিষেক বচ্চন

Abhishek Bachchan Post: ছবি শেয়ার করে অভিষেক বচ্চন লেখেন, 'আমি সঞ্জয়ের এই ছবিটা তুলেছিলাম যখন দক্ষিণ আফ্রিকায় আমরা 'ধুম ২' ছবির ক্লাইম্যাক্স শ্যুট করছিলাম। আমরা একসঙ্গে দুটি ছবিতে কাজ করেছি...।'

মুম্বই: বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। পরিচালক সঞ্জয় গাধভি (Sanjay Gadhvi) আকস্মিক প্রয়াণে হতভম্ব গোটা ইন্ডাস্ট্রি। শোকপ্রকাশ করলেন পরিচালকের 'ধুম' (Dhoom) অভিনেতা অভিষেক বচ্চনও (Abhishek Bachchan)। 

প্রয়াত 'ধুম' পরিচালক, শোকস্তব্ধ অভিনেতা অভিষেক বচ্চন

২০০৪ সালে মুক্তি পায় 'ধুম', ২০০৬ সালে 'ধুম ২'। দুই ছবিরই পরিচালক ছিলেন সঞ্জয় গাধভি। এই দুই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। স্বভাবতই পরিচালকের প্রয়াণে অত্যন্ত শোকস্তব্ধ অভিনেতা। তাঁর স্মরণে লিখলেন খোলা চিঠি। ছবির সেট থেকে একাধিক অদেখা ছবি শেয়ার করে অভিনেতা জানান যে গত সপ্তাহেও তাঁর সঙ্গে কথা হয় পরিচালকের। 

একগুচ্ছ ছবি শেয়ার করে অভিষেক বচ্চন লেখেন, 'আমি সঞ্জয়ের এই ছবিটা তুলেছিলাম যখন দক্ষিণ আফ্রিকায় আমরা 'ধুম ২' ছবির ক্লাইম্যাক্স শ্যুট করছিলাম। আমরা একসঙ্গে দুটি ছবিতে কাজ করেছি - 'ধুম' ও 'ধুম ২'। সঞ্জু, গত সপ্তাহেও যখন তোমার সঙ্গে কথা হল এবং আমরা একসঙ্গে শ্যুটিংয়ের বিভিন্ন মুহূর্ত মনে করছিলাম, আমি আমার দুঃস্বপ্নেও কখনও কল্পনা করতে পারিনি যে এমন একটা পোস্ট লিখতে হবে। আমি ভীষণভাবেই হতবাক। তুমি আমাকে সেই সময় বিশ্বাস করেছিলে যখন আমার নিজেরই নিজের ওপর আস্থা ছিল না। তুমি আমাকে আমার প্রথম হিট ছবি দিয়েছিলে। আমি কখনও সেই অনুভূতি ব্যক্ত করতে পারব না বা বোঝাতে পারব না এটা আমার জন্য কতটা। আমি চিরকাল আমাদের বন্ধুত্ব উপভোগ করব। শান্তিতে ঘুমাও আমার ভাই।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhishek Bachchan (@bachchan)

যশ রাজ ফিল্মস প্রযোজিত 'ধুম' ছবিটি বক্স অফিস হিট হিসেবে ঘোষিত হয়েছিল। অভিষেক ছাড়াও এই ছবিতে জন আব্রাহাম, উদয় চোপড়া ছিলেন। এরপর ওই ফ্র্যাঞ্চাইজির আরও দুটি ছবি মুক্তি পায়। 

আরও পড়ুন: Nondini Chatterjee: শাড়ির বদলে পরনে মনোকিনি! অচেনা লুকে নন্দিনী চট্টোপাধ্যায়, কী প্রতিক্রিয়া নেটিজেনদের?

সূত্রের খবর, ১৯ নভেম্বর সকাল ৯টা ৩০মিনিট নাগাদ মৃত্যু হয়েছে পরিচালকের। সংবাদ সংস্থা পিটিআইকে সঞ্জয়ের বর মেয়ে সঞ্জিনা জানিয়েছেন, তাঁরা অনুমান করছেন হয়তো হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। ২০০০ সালে পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সঞ্জয় গাধভি। যশ রাজ ফিল্মসের সঙ্গে তাঁর প্রথম ছবি তৈরি হয়েছিল ২০০২ সালে। ওয়াইআরএফ- এর ব্যানারে 'মেরে ইয়ার কি শাদি হ্যায়' ছবির পরিচালক ছিলেন তিনি। জিমি শেরগিল, উদয় চোপড়া, বিপাশা বসু, টিউলিপ যোশী, শমিতা শেট্টি, সৌরভ শুক্লা-সহ একঝাঁক নামিদামি শিল্পীকে অভিনয় করতে দেখা গিয়েছিল এই ছবিতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget