এক্সপ্লোর

আমি বলিউডের ইঁদুর দৌড়ে নেই: বিদ্যা বালান

মুম্বই: বি-টাউনের তারকার দ্যুতি তাঁকে টানে না। বক্স অফিসে ভিড় নিয়েও আগ্রহ নেই। তবে অবশ্যই চান ‘কহানি টু-দুর্গা রানি সিংহ’ জনপ্রিয় হোক। বললেন বিদ্যা বালান। ‘ডার্টি পিকচার’-এর অভিনেত্রী জানিয়েছেন, তিনি চান, ছবিটা সুপারহিট হোক। আর কিছু আর এই মুহূর্তে ভাবছেন না। ‘কহানি টু’-র সাফল্যের ওপর তাঁর কেরিয়ার নির্ভর করে রয়েছে কিনা জানতে চাইলে বিদ্যা বলেন, ওঠা নামা কেরিয়ারের অংশ। এখন শুধু ছবিটির সাফল্য চাইছেন তিনি। তবে বক্স অফিসে ঠিক কতটা ভিড় জমল তা নিয়ে তাঁর কোনও আগ্রহ নেই বলে দাবি করেছেন বিদ্যা। জানিয়েছেন, ইঁদুর দৌড়ে তিনি কখনও ছিলেন না, এখনও নেই। ছবির জনপ্রিয়তার গ্রাফের ওঠানামা নিয়েও মাথাব্যথা নেই তাঁর। তিনি কখনও প্রতিযোগিতায় ছিলেন না। নিজের তৈরি বুদ্বুদের মধ্যে দিব্যি আছেন তিনি। ‘কহানি’-র বিদ্যা বাগচী তাঁকে বলিউড অভিনেত্রীদের মধ্যে রাতারাতি এক নম্বরে পৌঁছে দেয়। কিন্তু বাস্তবের বিদ্যা জানাচ্ছেন, নিজেকে কারও সঙ্গে কখনও তুলনা করেননি তিনি। নিজের সঙ্গেও অন্য কারও তুলনা করেন না। তাই পারিশ্রমিক, সংখ্যাতত্ত্ব-এ সব নিয়ে বিশেষ দুশ্চিন্তা নেই তাঁর। তাঁর যতটা পাওয়া উচিত তিনি ততটাই পান। তাই তাঁর কাছে যথেষ্ট। কিছুদিন ধরে বিদ্যার ছবি বক্স অফিসে বিশেষ চলেনি। কিন্তু নিরুদ্বিগ্ন অভিনেত্রীর দাবি, ব্যর্থতাকে সাফল্যের মতই অনায়াসে নিতে পারেন তিনি। তাঁর কথায়, ছবি না চললে মন ভেঙে যায়। কিন্তু এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হয়। অনেকটা বাস্তব জীবনের হৃদয় ভাঙার মত কিন্তু আপনি তো জানেন, সেখানেই জীবনের শেষ নয়। কোনও ছবি না চললেও হাতে পরের ছবি তো রয়েছে। কাজ থেকে তিনি অনুপ্রেরণা পান। অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে তাঁর, নিজেকে আশীর্বাদপ্রাপ্ত বলে মনে করেন তিনি। ‘কহানি’র অন্তঃসত্ত্বা থেকে ‘ববি জাসুস’-এর ভিখারি। আর এবার ‘কহানি টু’-র প্রমোশনে গোটা শহর ভরে গিয়েছে তাঁর ‘ওয়ান্টেড’ পোস্টারে।। বিদ্যা জানাচ্ছেন, এটা তাঁর আইডিয়া নয়, মার্কেটিং টিমের মাথা থেকে বেরিয়েছে। কিন্তু আইডিয়াটা তাঁর দারুণ লেগেছে বলে তিনি জানিয়েছেন।

সেরা শিরোনাম

Om Sahani: দীর্ঘদিন পরে সিনেমার মুখ্যচরিত্রে ওম সাহানি, জুটি বাঁধছেন কার সঙ্গে?
দীর্ঘদিন পরে সিনেমার মুখ্যচরিত্রে ওম সাহানি, জুটি বাঁধছেন কার সঙ্গে?
Indrani Haldar: ওজন নিয়ে কটাক্ষ, রোগা হয়েও ইন্দ্রাণী হালদারকে শুনতে হয়েছে, 'ক্যানসার নাকি ডায়াবেটিস?'
ওজন নিয়ে কটাক্ষ, রোগা হয়েও ইন্দ্রাণী হালদারকে শুনতে হয়েছে, 'ক্যানসার নাকি ডায়াবেটিস?'
Prosenjit Chatterjee: গাড়ি নেই, অটোতেই যাতায়াত, মুম্বইতে ছেলেকে স্কুটি চালানোর অনুমতিও দেননি প্রসেনজিৎ!
গাড়ি নেই, অটোতেই যাতায়াত, মুম্বইতে ছেলেকে স্কুটি চালানোর অনুমতিও দেননি প্রসেনজিৎ!
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?

ভিডিও

Agnimitra Paul |
RG Kar Case: '৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে,' R G কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari | 'ছাত্র ভোট হবে, জিতবে ABVP', বিরোধীদলনেতার পাল্টা মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMCP News | TMCP-র প্রতিষ্ঠা দিবসেও তৃণমূল বনাম তৃণমূল ! | ABP Ananda LIVE
Abhishek Banerjee | হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না অভিষেকের, মিলল না অন্তর্বর্তী নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget