এক্সপ্লোর

Ideas of India Summit 2023: 'আমার বাবা-মা কে, সেটা তো পাল্টাতে পারব না, পাল্টাতে চাইও না', 'নেপোটিজম' বিতর্কে মন্তব্য সারার

Ideas of India: 'যে সমস্ত জিনিস আমরা নিয়ন্ত্রণ করতে পারব না সেই সম্পর্কে বেশি ভাবা, চর্চা করা, বা গুরুত্ব দেওয়া একেবারে লাভজনক নয়। এখন আমার মা বাবা কে, সেটা তো আমি বদলাতে পারব না।'

নয়াদিল্লি: 'কেদারনাথ' (Kedarnath) ছবির হাত ধরে বলিউডে (Bollywood) পা রাখেন সারা আলি খান (Sara Ali Khan)। অভিনেতা বাবা-মা, অভিনেত্রী ঠাকুমা, এমন পরিবার থেকে আসার জন্য প্রায়ই 'নেপোটিজম' (Nepotism) কটাক্ষের শিকার হতে হয় তাঁকেও। এবিপি নেটওয়ার্কের (ABP Network) Ideas of India-র দ্বিতীয় অধ্যায়ে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করে, অভিনেতা আরও একবার সেই বিতর্কে মুখ খুললেন। সারার মতে অবশ্য, ফিল্ম দুনিয়ার বাইরে থেকে যাঁরা আসেন কাজ করতে তাঁদের সফর অনেক কঠিন হয় তারকা সন্তানদের তুলনায়। 

'নেপোটিজম' বিতর্কে সারা আলি খান

অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরির ক্ষেত্রে বা ব্রেক পেতে তারকা সন্তানদের থেকে বাইরের মানুষদের বেশি কঠিন পরিশ্রম করতে হয় কি না। সারা বলেন, তিনি তাঁর নিজের স্থান সম্পর্কে অবগত। তাঁর মতে, 'যে সমস্ত জিনিস আমরা নিয়ন্ত্রণ করতে পারব না সেই সম্পর্কে বেশি ভাবা, চর্চা করা, বা গুরুত্ব দেওয়া একেবারে লাভজনক নয়। এখন আমার মা বাবা কে, সেটা তো আমি বদলাতে পারব না। আমার চেষ্টা এটাই থাকবে যে নিজের অস্তিত্ব যাতে নিজে তৈরি করতে পারি। কিন্তু আমি আমার নামের থেকে পালাতে তো পারব না, এবং আমি পালাতে চাইও না। কিন্তু আমার চেষ্টা এটাই থাকবে যে মানুষ যাতে আমার কাজ পছন্দ করে এবং ফলস্বরূপ তাঁরা যাতে আমাকে স্বতন্ত্রভাবেও চেনে।' তিনি আরও বলেন যে তিনি তাঁর বিশেষাধিকার সম্পর্কে 'কৃতজ্ঞ' এবং 'সচেতন'। সারার কণ্ঠে ইতিবাচক স্বর শোনা গেল। তিনি বলেন, 'মানুষ আমাকে সিম্বা ও কেদারনাথ ছবির পর স্বতন্ত্রভাবে চিনতে শুরু করেছে।'

তিনি আরও বলেন, 'জনতার ভালবাসা সবচেয়ে জরুরি। আমরা যাই করি সেটা দর্শকের জন্য করি। ওঁদের ভালবাসা ছাড়া আমরা কিছুই না। তাই আমার বাবা-মা রোজ এটাই আমাকে মনে করান যে তুমি যাই করো না কেন, আমরা তোমাকে নিয়ে গর্ব করবই। কিন্তু দর্শকের ভালবাসা তোমাকে জয় করতেই হবে।'

 

আরও পড়ুন: Ideas of India 2023: কোন ট্রোলিংয়ে পাত্তা দেওয়া উচিত, কোনটায় নয়, এখন বুঝে গেছি : সারা আলি খান

বলিউডে সারার প্রথম ছবি 'কেদারনাথ'। যেখানে তিনি হিন্দু ব্রাহ্মণ পুরোহিত বাড়ির কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু বাস্তব জীবনে সারা ইসলাম ধর্মাবলম্বী। তাই এমনি সময়ে তিনি কেদারনাথ দর্শনে গিয়ে ছবি পোস্ট করলে হতে ট্রোলের শিকার। এই ব্যাপারে কী মন্তব্য সারার? কষ্ট হয় এমন কমেন্ট পড়ে? সারার বুদ্ধিদীপ্ত ও পরিষ্কার জবাব, 'কোন ধরনের ট্রোলিংয়ে পাত্তা দেওয়া উচিত, আর কোনটায় নয়, সেটা বুঝে গেছি এখন। যদি আমার জিমের জামাকাপড়, আমার ভাবনা চিন্তায় কারও কোনও মতামত প্রকাশ করতে হয় তাহলে সেসবে আমার সত্যিই কিছু যায় আসে না। কিন্তু যদি আপনি আমার কাজ পছন্দ না করেন, তাহলে আমি চিন্তা করব সেটা নিয়ে। কারণ আমি দর্শকের জন্য কাজ করি। সেটা আমি শুধরে নিতে চেষ্টা করব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget