এক্সপ্লোর

Ideas of India 2023: কোন ট্রোলিংয়ে পাত্তা দেওয়া উচিত, কোনটায় নয়, এখন বুঝে গেছি : সারা আলি খান

Ideas of India: সারা আলি খান এখন একাধিক কাজ নিয়ে ব্যস্ত। শ্যুটিং সারছেন অজস্র ছবির, তাতে বিভিন্ন ধরনের চরিত্র রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে 'অ্যায় বতন মেরে বতন'-এর টিজারও।

নয়াদিল্লি: বলিউডের তারকা কন্যা ও জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan), যোগ দিয়েছিলেন এবিপি নেটওয়ার্কের (ABP Network) Ideas of India-এর দ্বিতীয় অধ্যায়ে। অভিনয় জগতে তিনি পা রেখেছিলেন 'কেদারনাথ' (Kedarnath) ছবির হাত ধরে। সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে সেই ছবিতে সারার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। এদিনের অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন সারা। একাধিক বিষয়ে তাঁর মত প্রকাশ করেন। 

অভিনয় সফর, শিক্ষা এবং ট্রোলারদের উদ্দেশে সারার বক্তব্য

সারা আলি খানের গোটা পরিবারই অভিনয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেফ আলি খান ও অমৃতা সিংহের কন্যা তিনি। মা-বাবা দুজনেই তারকা। ঠাকুমা কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। পিসি সোহা আলি খানও অভিনয়ের সঙ্গে জড়িত। ফলে ছোট থেকেই অভিনয়ের দুনিয়ার মধ্যেই বড় হয়েছেন তিনি। তাঁর কথায়, 'আমি মনে অভিনেতাদের সফরটা একটা শিক্ষার সফর। আমরা রোজই নতুন নতুন কিছু শিখি।' তিনি আরও বলেন, 'আমার মনে হয় আমি অনেক সময়ই সিনেমা বাছার ব্যাপারে ভুল করেছি। অনেক সময় আমার অনেক ছবি দর্শক পছন্দ করেননি। কিন্তু আমি এটাও মনে করি যে এখনই আমার ভুল করার বয়স। একবার মুখ থুবড়ে পড়ে গেলে উঠে দাঁড়ানো প্রয়োজন। চড়াই উতরাই তো চলতেই থাকে। কিন্তু নিজের অন্তরের অনুভূতিটাকে প্রশ্ন করতে নেই কখনও, অভিনয় সফরে এটাই শিখেছি।'

বিভিন্ন ঘরানার চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'আমার তো এটাই আলাদা আলাদা চরিত্রে অভিনয় করার সময়। বিভিন্ন রকমের চরিত্রে কাজ করতে চাই। যাতে আমি নিজে মজা পাই, বিভিন্ন ধরনের নির্দেশকের সঙ্গে কাজের সুযোগ পাই, এবং সব জায়গা থেকে আলাদা শিক্ষা পাই।'

কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নাতনি তিনি। ঠাকুমার কোন ছবি সারার সবচেয়ে পছন্দ? অকপট জবাব, 'দাগ ও আরাধনা আমার বিশেষ প্রিয়।' আর সারার কোন সিনেমা 'দাদি'র পছন্দ হয়েছিল? 'বোধ হয় "অতরঙ্গি রে"। কারণ ওই সিনেমাটা দেখে আমাকে দাদি বেশ কয়েকবার ফোন করেছিল।'

আরও পড়ুন: Ideas of India 2023 : '১৯-এ কোনও ছেলের প্রথম প্রেমে পড়ার মতোই অভিনয় ভালবাসি', 'আইডিয়াজ অফ ইন্ডিয়ার' মঞ্চে আবেগপ্রবণ মনোজ

বলিউডে সারার প্রথম ছবি 'কেদারনাথ'। যেখানে তিনি হিন্দু ব্রাহ্মণ পুরোহিত বাড়ির কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু বাস্তব জীবনে সারা ইসলাম ধর্মাবলম্বী। তাই এমনি সময়ে তিনি কেদারনাথ দর্শনে গিয়ে ছবি পোস্ট করলে হতে ট্রোলের শিকার। এই ব্যাপারে কী মন্তব্য সারার? কষ্ট হয় এমন কমেন্ট পড়ে? সারার বুদ্ধিদীপ্ত ও পরিষ্কার জবাব, 'কোন ধরনের ট্রোলিংয়ে পাত্তা দেওয়া উচিত, আর কোনটায় নয়, সেটা বুঝে গেছি এখন। যদি আমার জিমের জামাকাপড়, আমার ভাবনা চিন্তায় কারও কোনও মতামত প্রকাশ করতে হয় তাহলে সেসবে আমার সত্যিই কিছু যায় আসে না। কিন্তু যদি আপনি আমার কাজ পছন্দ না করেন, তাহলে আমি চিন্তা করব সেটা নিয়ে। কারণ আমি দর্শকের জন্য কাজ করি। সেটা আমি শুধরে নিতে চেষ্টা করব। যেই জিনিসে আমাদের নিয়ন্ত্রণ নেই, সেটা নিয়ে বেশি ভাবা বা চর্চা করা একেবারেই লাভজনক নয়।'

 

সারা আলি খান এখন একাধিক কাজ নিয়ে ব্যস্ত। শ্যুটিং সারছেন অজস্র ছবির, তাতে বিভিন্ন ধরনের চরিত্র রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে 'অ্যায় বতন মেরে বতন'-এর টিজারও।

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget